প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, জুন ৯, ২০২৪
নিউজ ডেস্ক : সার্ভার জটিলতায় সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে পাসপোর্ট সেবা বন্ধ রয়েছে।
রোববার (৯ জুন) সকালে পাসপোর্ট অফিসে সেবা নিতে এসে সেবা না পেয়েই ফিরে যান গ্রাহকরা।
পাসপোর্ট অফিসের সামনে ঢাকার সাথে ইন্টারনেট সংযোগে সাময়িক সমস্যা হওয়ায় কারণে পাসপোর্ট সেবা বন্ধ রয়েছে- এমন একটি নোটিশ টানানো রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপ-সহকারী পরিচালক সাহেব আলী।
জানা যায়, রোববার সকাল থেকে সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে সেবা নিতে আসেন সেবাগ্রহীতারা। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে সেবা না পাওয়ায় ভোগান্তিতে পড়তে হয় সেবাগ্রহীতাদের। এসময় তারা উত্তজিত হলে সাদাকাগজে একটি নোটিশ দেয়ালে সাটানো হয়।
ওই নোটিশে বলা হয় ‘ই-পাসপোর্ট ডাটা সেন্টার, ঢাকার সাথে ইন্টারনেট সংযোগে সাময়িক সমস্যা হওয়ায় অত্র অফিস হতে সাময়িকভাবে পাসপোর্ট সেবা প্রদান করতে না পারায় আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। নিজ দায়িত্বে অপেক্ষা করা অথবা আগামী ১১ জুন ২০২৪ তারিখে আসার জন্য অনুরোধ করা হলো।’
এব্যাপারে সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপ-সহকারী পরিচালক মো. সাহেব আলী বলেন, ই-পাসপোর্ট ডাটা সেন্টার, ঢাকার সাথে ইন্টারনেট সংযোগে সাময়িক সমস্যার কারণে সাময়িকভাবে পাসপোর্ট সেবা বন্ধ রয়েছে। আশা করছি দ্রুত এই সমস্যা সমাধান হয়ে যাবে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest