প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, জুন ৯, ২০২৪
রাহিমা বেগম স্মৃতি, সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি : সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির (সোকসাস) ২০২৪-২০২৫ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক আশ্রয় প্রতিদিনের জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক পদে দৈনিক সবুজ বাংলার আকবর চৌধুরী নির্বাচিত হয়েছেন।
রবিবার (৮ জুন) বিকেল সাড়ে চারটায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার হাসান মেহেদী। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ইমরান মাহমুদ, সাকিব আল হাসান, সাংবাদিক সমিতির উপদেষ্টা ইউসুফ হাওলাদার, প্রতিষ্ঠাতা সভাপতি ইয়াছিন মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এর আগে, দুপুর ১২টায় কলেজ ভবনের ২২৮নং কক্ষে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৩টা পর্যন্ত। নির্বাচনে ১৪ পদের বিপক্ষে লড়েছেন ১৭ প্রার্থী। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাধারণ সম্পাদকসহ ৭ জন।
নির্বাচনে সহ-সভাপতি পদে সাদিয়া ইসলাম তিশা (মোহনা টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক পদে আশিকা জান্নাত (সাপ্তাহিক শীর্ষ খবর) নির্বাচিত হয়েছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন— সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম (ঢাকা টাইমস), দপ্তর সম্পাদক অবন্তিকা সাহা (ইনফো বাংলা), অর্থ সম্পাদক আবিদ হোসেন স্মরণ (বৈশাখী নিউজ), প্রচার প্রকাশনা সম্পাদক আমিনুর ইসলাম (দৈনিক স্বদেশ বিচিত্রা), তথ্য ও শিক্ষা সম্পাদক শহিদুল্লাহ সাদ (দৈনিক নতুন দিগন্ত), নারী বিষয়ক সম্পাদক জিনিয়া ঐশ্বর্য (এটিএন বাংলা)।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে ফাহিমুল ইসলাম (এই সময়), সব্বির হাওলাদার (দৈনিক সংবাদ উন্মোচন), রহিমা বেগম স্মৃতি (দৈনিক বাংলা চোখ), আব্দুল আউয়াল (দৈনিক কলম কথা) নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, গত ২ জুন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ২-৬ জুন বিতরণ করা হয় মনোনয়নপত্র। ৭ জুন বিকেল চারটায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন।





অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest