প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, জুন ৮, ২০২৪
সোহরাওয়ার্দী কলেজ প্রতিবেদক : পুরান ঢাকায় অবস্থিত অন্যতম শহীদ সোহরাওয়ার্দী কলেজের সাংবাদিক সমিতির নির্বাচন তফসিল ঘোষণা করা হয়েছে। গত ২রা জুন,২০২৪ (রবিবার) দুপুর ১২টায় নির্বাচন কমিশন এবং নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। এরই মধ্যে মনোনয়নপত্র গ্রহণ, জমাদানের কার্যক্রম শেষ। ভোট আনন্দে মেতে উঠেছে প্রার্থীরা। চলছে প্রচারণা। সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির (সোকসাস) সদস্য নির্বাচন নিয়ে বেশ মেতে রয়েছে। প্রত্যেকেই সুষ্ঠ নির্বাচন নিয়ে আশাবাদী।
প্রধান নির্বাচন কমিশনার হিসিবে রয়েছেন হাসান মেহেদী এবং নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন ইমরান মাহমুদ ও মোঃ সাকিব আল হাসান।
৭ জুন (শুক্রবার) সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির নির্বাচন কমিশন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। সেখানে সভাপতি পদপ্রার্থী হিসেবে জাতীয় দৈনিক আশ্রয় প্রতিদিনের স্টাফ রিপোর্টার শেখ জাহাঙ্গীর আলম ও অন্যজন হলেন খোলা কাগজের প্রতিনিধি রাসেল মাহমুদ।সহ-সভাপতি পদপ্রার্থী দুই জন লিখন হোসেন, দৈনিক ভোরের ডাক ও সাদিয়া ইসলাম তিশা, মোহনা টেলিভিশন। এছাড়াও সাধারণ সম্পাদক পদে দৈনিক সবুজ বাংলা সংবাদপত্রের প্রতিবেদক মোঃ আকবর চৌধুরী। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নিউজ ইনসাইড সংবাদ পত্রের সাজেদুল ইসলাম, ও সাপ্তাহিক শীর্ষ খবর সংবাদ পত্রের প্রতিনিধি আশিকা জান্নাত। দৈনিক ঢাকা টাইমস সংবাদ পত্রের প্রতিনিধি আমিরুল ইসলাম ফরহাদ ।
অর্থ সম্পাদক পদে বৈশাখী নিউজের ২৪ ডটকমের প্রতিনিধি আবিদ হোসেন স্মরণ। দপ্তর সম্পাদক পদে দৈনিক ইনফো বাংলা সংবাদপত্রের প্রতিবেদক অবান্তিকা শাহা। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক স্বদেশ বিচিত্রার প্রতিনিধি আমিনুর শিকদার।
তথ্য ও শিক্ষা সম্পাদক পদে দৈনিক নতুন দিগন্তের প্রতিনিধি শহীদুল্লাহ সাদ। নারী বিষয়ক সম্পাদক পদে এটিএন বাংলা টিভির কনিষ্ঠ উপস্থাপিকা জিনিয়া ঐশ্বর্য। কার্যনির্বাহী নির্বাহী সদস্য পদে ফাহমিদুল ইসলাম, ই-সময়। রাহিমা বেগম স্মৃতি , দৈনিক খোলা চোখ। আব্দুল আউয়াল, দৈনিক কলম কথা সাব্বির হাওলাদার, দৈনিক উন্মোচন। আইরিন মৃধা, এম আই নিউজ




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest