প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, মে ২৫, ২০২৪
দক্ষিণ সুরমা প্রতিনিধি : সিলেটের দক্ষিণ সুরমায় নম্বরবিহীন সিএনজি চালিত অটোরিকশা চাপায় ৮ বছরের এক শিশুর মৃত্যুর ঘটনায় বিক্ষোব্ধ হয়ে উঠেছে এলাকাবাসী।
শনিবার (২৫ মে) সকাল দশটা থেকে সিলেট-সুলতানপুর সড়কের তেলিপাড়া এলাকায় মানবন্ধনের পাশাপাশি নম্বরবিহীন সিএনজি চালিত অটোরিকশা আটক করছে তারা।
দুপুর বারোটা পর্যন্ত শতাধিক নম্বরবিহীন সিএনজি চালিত অটোরিকশা আটকের খবর পাওয়া গেছে।
জানা যায়, শুক্রবার (২৪ মে) সকাল সাড়ে নয়টায় উপজেলার সিলেট-সুলতানপুর সড়কের তেলিপাড়া এলাকায় স্থানীয় রিপন মিয়ার শিশুকন্যা রাফিয়া জান্নাত মাইশা (৮) তার দাদার সাথে বাড়ির সামনের রাস্তায় হাটতে বেরোয়। এসময় হঠাৎ করে সিলেট-সুলতানপুর সড়কে সিলেটগামী একটি নম্বরবিহীন সিএনজি চালিত অটোরিকশা দ্রুত গতিতে এসে মুল সড়কের পাশে বাড়ির রাস্তায় এসে শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু ঘটে। সাথে সাথে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পরে ঘটনার প্রতিবাদে এলাকাবাসী দুই ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। পরে মোগলাবাজার থানা পুলিশ ও সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন এলাকাবাসী।
ওইদিন বাদ আসর শিশুটির লাশের জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। জানাযা শেষে শনিবার সকালে মানবন্ধনের ডাক দেন এলাকাবাসী।
এরই প্রেক্ষিতে আজ শনিবার সকাল দশটা সিলেট-সুলতানপুর সড়কের তেলিপাড়া এলাকায় মানবন্ধনের পাশাপাশি নম্বরবিহীন সিএনজি চালিত অটোরিকশা আটক করেন বিক্ষোব্দ এলাকাবাসী।
এবিষয়ে এসএমপির মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন সিলেট প্রতিদিনকে বলেন, স্থানীয়রা গাড়ি আটকাতে পারেন না, বিষয়টি আমার জানা নেই। ঘটনাস্থলে পুলিশ পাঠাচ্ছি।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest