প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, মে ২১, ২০২৪
অনলাইন ডেস্ক : চলছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। চার ধাপে এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। দ্বিতীয় ধাপে সিলেট বিভাগের ১০টি উপজেলায় মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে টানা ভোটগ্রহণ।
ভোট চলাকালীন কোথাও বড় ধরণের কোনো অপ্রীতিকর ঘটনা কোথাও ঘটার খবর পাওয়া যায়নি। তবে বিচ্ছিন্ন দু-একটি ঘটনা ঘটেছে। জাল ভোট দেওয়ার অভিযোগে সিলেজ জেলার কোম্পানীগঞ্জে দুজন ও জৈন্তপুরে দুজন আটক হয়েছেন। এছাড়া জৈন্তাপুরে ভোটকেন্দ্রের বুথে মোবাইল ফোন নিয়ে একসঙ্গে ৬ যুবক প্রবেশের অভিযোগে তাদের আটক করা হয়।
সিলেট বিভাগে ভোট অনুষ্ঠিত হওয়া উপজেলাগুলো হচ্ছে- সিলেট জেলার কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট, সুনামগঞ্জ জেলার ধর্মপাশা, তাহিরপুর, বিশ্বম্ভরপুর ও জামালগঞ্জ, মৌলভীবাজার জেলার রাজনগর এবং হবিগঞ্জ জেলার বাহুবল ও নবীগঞ্জ উপজেলা।
একই দিনে মৌলভীবাজার সদর উপজেলায়ও ভোটগ্রহণের কথা থাকলেও দুদিন আগে সে উপজেলার নির্বাচন স্থগিত করা হয়।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest