প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, মে ১৭, ২০২৪
অনলাইন ডেস্ক : ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কানাইঘাট উপজেলায় দুই পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী ও এক মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র আপীলেও বাতিল করা হয়েছে।
হলফনামায় মামলার তথ্য গোপন করায় উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী জসীম উদ্দিন ও মাওলানা হাফিজ আলতাফ হোসেনের মনোনয়নপত্র বাতিল করেছেন ৬ষ্ট উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২৪ এর আপীল কর্তৃপক্ষ ও সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান।
রোববার (১২ মে) কানাইঘাট উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র সিলেট জেলা নির্বাচন অফিসে প্রার্থীদের উপস্থিতিতে যাচাই বাছাই করা হয়। মনোনয়নপত্র যাছাই-বাচাইকালে হলফনামায় মামলার তথ্য গোপন রাখায় এ তিন ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।
মনোনয়নপত্র বাতিল হওয়ার পর তিন ভাইস চেয়ারম্যান প্রার্থী বাতিল মনোনয়নপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসার সিলেট বরাবরে ঐদিন আপিল আবদন করেন তারা।
আপিলের শুনানী বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে আপীল কর্তৃপক্ষ ও জেলা প্রশাসক শেখ রাসেল হাসান প্রার্থীদের হলফনামায় তথ্য গোপন করার দায়ে উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা, ২০১৩ এর ১৭(৩)(ঙ) বিধান অনুযায়ী আপিল আবেদন না মঞ্জুর করেন। শুনানীর সময় মনোনয়নপত্র বাতিল এ তিন ভাইস চেয়ারম্যান প্রার্থী উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে মনোনয়নপত্র বাতিল হওয়া মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন ও আলতাফ হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, মামলার তথ্য তারা গোপন করেননি, তাদের বিরুদ্ধে ফৌজধারী মামলা রয়েছে এবং প্রতিটি মামলা থেকে তারা খালাস পেয়েছেন। ভুলবশত হলফনামায় মামলার তথ্য উল্লেখ না করার কারনে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ ব্যাপারে তারা প্রার্থীতা ফিরে পেতে উচ্চ আদালতের স্মরনাপন্ন হবেন বলে জানিয়েছেন।
প্রসজ্ঞত যে, প্রার্থিতা প্রত্যাহার ১৯ মে এবং ২০ মে প্রতীক বরাদ্দ দেয়া হবে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৫ জুন কানাইঘাট উপজেলা পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest