প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, মে ৮, ২০২৪
নিউজ ডেস্ক : সিলেটের দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বদরুল ইসলাম টেলিফোন প্রতীক নিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্র থেকে বিষয়টি জানা গেছে। তার নিকতম প্রতিদ্বন্দ্বী উপজেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আহমদ (মোটরসাইকেল)।
তৃতীয় স্থানে রয়েছেন যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল আহমদ (ঘোড়া)।
জানা গেছে, বদরুল ২১ হাজার ৭৬৮, শামীম ১৩ হাজার ৯৮৮ ও জুয়েল ১২ হাজার ৩০৭টি ভোট পেয়েছেন।
বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোগ্রহণ সম্পন্ন হয়।
উল্লেখ্য, এ উপজেলায় চেয়ারম্যান পদে লড়েছেন ৫ জন। তারা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আহমদ (মোটরসাইকেল), উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বদরুল ইসলাম (টেলিফোন), উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. মইনুল ইসলাম (আনারস), যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল আহমদ (ঘোড়া) ও আঞ্চালিক নাটকের অভিনেতা মো. সাহেদ মোশারফ (কাপ পিরিচ)।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest