প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, মে ৪, ২০২৪
নিউজ ডেস্ক : রোভার স্কাউটস এর সিলেট জেলা মাল্টিপাপাস ওয়ার্কসপ সম্পন্ন হয়েছে।
শনিবার ( ৪ মে) সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ‘ভাষা সৈনিক মতিন উদ্দিন আহমেদ জাদুঘর’ এ ওয়ার্কশপ সম্পন্ন হয় । ওয়ার্কশপে চলতি বছরের সিলেট জেলা রোভার স্কাউটের ক্যালেন্ডারের প্রোগ্রাম নিয়ে পর্যালোচনা ও আগামী বছরের পরিকল্পনাসমূহ নিয়ে জরুরি মতবিনিময় ও আলোচনা হয়। এ সময় কার্যনির্বাহী কমিটিতে নতুন যুক্ত হওয়া সদস্যদের হাতে নিজ নিজ পদের কার্যবিবরণী তোলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর পরীক্ষা নিয়ন্ত্রক লিয়াকত শাহ ফরিদী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোভার স্কাউট সিলেট জেলার সহ সভাপতি ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার। ওয়ার্কসপ পরিচালনা করেন রোভার স্কাউটস সিলেট জেলার কমিশনার মো. মবশ্বীর আলী, সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ তুহিন। সভায় উপস্থিত ছিলেন জেলা নির্বাহী কমিটির সদস্য, উদীয়মান স্কাউটস লিডার এবং জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধিগণ।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest