প্রকাশিত: ১০:৫৫ পূর্বাহ্ণ, মে ২, ২০২৪
নিউজ ডেস্ক : সিলেট-ঢাকা মহাসড়কে আবারও ঘটেছে ভয়াবহ দুর্ঘটনা। এবার ঘটনাস্থলেই প্রাণ গেছে ৫ জনের। হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়েছেন। বুধবার দিবাগত (২ মে) রাত দেড়টার দিকে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের হরিতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মাধবপুর থানার ওসি রাকিবুল ইসলাম খান সিলেটভিউ-কে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিদেশ থেকে ফেরা এক ব্যক্তি ও অন্যদের নিয়ে প্রাইভেটকারটি রাতে ঢাকা থেকে ছেড়ে আসে। রাত দেড়টার দিকে হরিতলা নামক জায়গায় পৌঁছালে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়।
পুলিশ জানায়, প্রাইভেটকার থেকে এক নারীসহ পাঁচজনের মরদেহগুলো উদ্বার করা হয়েছে। তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। মরদেহগুলো হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার কবলে পড়া গাড়ি দুটি জব্দ করা হয়েছে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest