প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৪
নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কুলাউড়ার ভূকশিমইল ইউনিয়নে শিক্ষা উপকরণ বিতর
বঙ্গবন্ধুর জন্মদিনকে উপলক্ষ করে মাস ব্যাপী কুলাউড়া পৌরসভা ও উপজেলার ১৩টি ইউনিয়নে তিন হাজার শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরনের উদ্যোগ নিয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগ অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ কমিটির সদস্য, আব্দুল লতিফ খান ফাউন্ডেশন এর ট্রাস্টি, সাবেক ডেপুটি সার্জেন্ট এট আর্মস, স্কোয়াড্রন লীডার (অবঃ) সাদরুল আহমেদ খান ।
এই কার্যক্রমের প্রতিপাদ্য বিষয় ” শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক। ” শিক্ষা উপকরণে শেখ রাসেলের দুর্লভ কিছু ছবি ব্যবহার করা হয়েছে। a picture speaks more then thousand words এ মাধ্যমেই আজকের দিনের শিক্ষার্থীরা শিশু রাসেল সম্পর্কে জানতে পারবে। পাশাপাশি শিক্ষা সহায়ক উপকরণ শিক্ষার্থীদের এবং অভিবাবকদের পড়ালেখার প্রতি আকৃষ্ট করবে এমনটাই আশা করছেন আয়োজক বৃন্দ।
আজ ১৯ মার্চ ভূকশিমইল ইউনিয়নের হলিচাইল্ড কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষা উপকরণ বিতরণে উপস্থিত ছিলেন স্কুলের সভাপতি ও ইউপি সদস্য ফজলু মিয়া, ডা: নারায়ণ চন্দ্র দাস, প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, শিক্ষকদের মধ্যে সাবাতুন ফেরদৌস,মোকাব্বির হোসেন প্রমুখ।
একই ইউনিয়নের মন্সুরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মো: রহিম উদ্দিন, ডা: নারায়ণ চন্দ্র দাস, ইউপি সদস্য ফজলু মিয়া,
শিক্ষকদের মধ্যে লাকি ভট্টাচার্য, আয়েশা বেগম প্রমুখ।
একই ইউনিয়নের ভূকশিমইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিতরণে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক ফখর উদ্দিন, ডা: নারায়ণ চন্দ্র দাস, ইউপি সদস্য ফজলু মিয়া, শিক্ষকদের মধ্যে মমতাজ বেগন, রিনা বেগম, সুমি বেগম, হানিফা বেগম প্রমুখ।
এদিকে গৌড়করণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিতরণে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক পরিতোষ দেব, ডা: নারায়ণ চন্দ্র, ইউপি সদস্য ফজলু মিয়া, শিক্ষকদের মধ্যে ছিলেন রায়না বেগম, জায়েদা বেগম, কানিজ ফাতেমা, সীমা রাণী দাস, সামিনা ইয়াসমিন প্রমুখ।
উল্লেখ্য গত ১৮ মার্চ তারখে জয়চন্ডী ইউনিয়ন থেকে শুরু হওয়া এই কার্যক্রম সারা উপজেলাব্যাপী চলবে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest