প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৪
অনলাইন ডেস্ক : রাজধানীর নিউমার্কেট এলাকার গাউসুল আজম মার্কেটের দ্বিতীয় তলায় একটি প্রিন্টারের দোকানে আগুন লেগেছে। পলাশী ব্যারাকের ফায়ার স্টেশনের দুই ইউনিটের চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসে।
শনিবার (২ মার্চ) বিকাল ৪টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, নিউমার্কেট গাউসুল আজম মার্কেটের একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক এক লাখ টাকা বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest