প্রকাশিত: ১০:১৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৪
অনলাইন ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত ৫০টি আসনে জমা দেওয়া ৫০ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। সোমবার এসব মনোনয়নপত্র বাছাই করা হয়।
সরাসরি নির্বাচনে দল বা জোটগুলোর পাওয়া আসনের সংখ্যানুপাতিক হারে নারী আসন বণ্টন করা হয়। ১৪ দলীয় জোট এবং স্বতন্ত্র ৬২ জন সদস্যের সমর্থন নিয়ে এবার আওয়ামী লীগ পাচ্ছে ৪৮টি আর জাতীয় পার্টি পাচ্ছে ২টি আসন। গতকাল মোট ৫০ জন প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেছিলেন।
আজ মনোনয়নপত্র বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মনিরুজ্জামান তালুকদার বলেন, তিনি মোট ৫০টি মনোনয়নপত্র পেয়েছেন। সব কটি বাছাই করা হয়েছে। এতে ৫০টি মনোনয়নপত্রই বৈধ পাওয়া গেছে। কোনো মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে কোনো অভিযোগ আসেনি।
তফশিল অনুযায়ী, ২২ ফেব্রুয়ারি পর্যন্ত আপিলের সময় আছে। আপিল নিষ্পত্তির সময় ২৪ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন একক প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest