প্রকাশিত: ৭:১০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২২
অনলাইন ডেস্ক : আইফোন কেনার জন্য ৪০০ মার্কিন ডলার জমিয়েছিলেন সাফজয়ী তারকা সানজিদা আক্তার। হিমালয় জয় করে দেশে ফেরার পথে ওই ডলার সতীর্থ কৃষ্ণা রানী সরকারের লাগেজে রাখেন।
আর সেই লাগেজের তালা ভেঙে সানজিদার জমানো ডলারসহ মোট ৯০০ ডলার নিয়ে যায় চোর। যে খবর নিয়ে এখনো তোলাপাড় চলছে ক্রীড়াঙ্গনে।
তবে চুরি গেলেও সানজিদাকে হতাশ করেননি বাফুফের নারী ফুটবল কমিটির প্রধান মাহফুজা আক্তার কিরণ।
তাকে ১ লাখ ৭০ হাজার টাকা দিয়ে আইফোনের সর্বশেষ ভার্সনটি কিনে দিয়েছেন কিরণ।
মেয়েদের হারানো ডলার ও অর্থ না পাওয়া যাওয়ায় তাদের শনিবার ক্ষতিপূরণ দিয়েছেন কিরণ। যেখানে সানজিদার স্বপ্নের আইফোনটিও ছিল।

মাহফুজা আক্তার কিরণ গণমাধ্যমকে বলেন, ‘ওদের যে পরিমাণ অর্থ চুরি হয়েছে সেটার পাশাপাশি তাদের ৫০ হাজার টাকা করে আরও বেশি দেওয়া হয়েছে। কারণ, ওরা ছোট মানুষ। মন খারাপ হয়েছিল। আর সানজিদাকে আইফোন কিনে দিয়েছি। ’




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest