প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৪
নিউজ ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের দুইবারের সংসদ সদস্য মোহাম্মদ এ আরাফাত এবার প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
শপথ নিয়ে তিনি আগের মতোই মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র বিরোধী অপশক্তির বিপক্ষে লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
আরাফাত বলেছেন, প্রধানমন্ত্রী আমাকে যোগ্য মনে করেছেন। সেজন্য তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। তবে আমি যে পদেই থাকি না কেন, মূল যুদ্ধ তো আসলে মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তির বিরুদ্ধে। পাশাপাশি গণতন্ত্র বিরোধী অপশক্তির বিপক্ষে। আমার লড়াইটা সব সময় ওই জায়গায় থাকে। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির পক্ষে কাজ করে যাওয়ার অঙ্গীকারও করেছেন তিনি।
প্রসঙ্গত, মোহাম্মদ এ আরাফাত ২০২২ সালের ডিসেম্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হন। এরপর তিনি ২০২৩ সালের জুলাইয়ে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে ২৮ হাজার ৮১৬ ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন।
আর ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে দ্বিতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হযন। নৌকা প্রতীক নিয়ে তিনি ৪৮ হাজার ৫৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest