প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৪
নিউজ ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের জন্য ৪২ হাজার ২৪টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ২৩ হাজার ১১৩টিই ঝুঁকিপূর্ণ। অর্থাৎ মোট ভোটকেন্দ্রের অর্ধেকের বেশি ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার সকাল ৮টায় শেষ হয়েছে নির্বাচনের প্রচার। এখন ভোটাররা অপেক্ষার প্রহর গুনছেন ভোট দেয়ার।
আগামী রোববার ২৯৯টি আসনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হবে ভোটগ্রহণ। নওগাঁ-২ আসনে একজন প্রার্থী মারা যাওয়ায় ওই আসনের ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষা, ভোটকেন্দ্র ও ব্যালট বাক্সের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভোটদানে শৃঙ্খলা বজায় রাখতে সারা দেশে মোট ৫ লাখ ১৭ হাজার ১৪৩ জন সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)।
এদিকে, ফেনী ও রাজশাহীর পাঁচ ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই সঙ্গে একটিতে বোমা বিস্ফোরণ ঘটায় তারা। এ সময় দুটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ।
অন্যদিকে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের কোথাও নাশকতাকারীদের সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দিলে ২০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত পুরস্কারের ঘোষণা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুলাহ আল-মামুন। এক্ষেত্রে তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে বলেও জানান তিনি।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest