প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২৩
নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমনের সাথে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক টিম।
বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মন্ত্রীর সিলেট নগরের বাসায় গিয়ে তার সাথে বৈঠক করেন।
এরআগে সিলেটে সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনী বিশেষজ্ঞ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বিএনপির সিলেট বিভাগীয় প্রতিনিধিরা। দুপুর ১২টায় এই বৈঠক শুরু হয় সিলেটের স্থানীয় এক হোটেলে।
এতে বিএনপির পক্ষে অংশ নেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মোক্তাদির, আরিফুল হক চৌধুরী ও সিলেট জেলা বিএনপি সভাপতি কাইয়ুম চৌধুরী।
বৈঠক সূত্র জানিয়েছে, চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচন নিয়ে পররাষ্ট্র মন্ত্রী ও বিএনপি নেতাদের সাথে আলোচনা করেন ইইউ প্রতিনিধিরা।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest