প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২৩
বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। এই নায়িকা ফেসবুক পেজের ফলোয়ারস ১ কোটি ছাড়িয়েছে। মঙ্গলবার রাত থেকে তার পেজে চোখ রাখলে দেখা যাচ্ছে, ফলোয়ারস ১০ মিলিয়ন প্লাস! তবে এগুলো নেহাত ফলোয়ারস নয়, পূর্ণিমার কাছে বিষয়টি ‘১ কোটি ভালোবাসা’। তার ভাষ্য— এগুলো আসলে অর্গানিক ভালোবাসা।
শুধু বাংলাদেশ নয়, পূর্ণিমার অনুসারীরা পুরো উপমহাদেশ থেকে যুক্ত আছেন। পেজটি থেকে বিভিন্ন ছবি, রিলস এবং ভিডিওর মাধ্যমে অনুসারীরা তার আপডেট পায়। পূর্ণিমার পেজ থেকে নতুন ভিডিও-রিলস ছাড়লেই উঠে আসে ফেসবুক ট্রেন্ডিংয়ে! অনুসারীদের ভালোবাসা প্রকাশ দেখে পূর্ণিমা অনেক সময় বিস্মিত ও ইমোশনাল হন।
তিনি বলেন, আমার অনুসারীরা সবসময়ে পাশে থাকে। সবাইকে ধন্যবাদ ও ভালোবাসা জানাই।
পূর্ণিমা বলেন, পুরোটাই অর্গানিক ফলোয়ার্স। যেটাকে আমি অর্গানিক ভালোবাসা বলতে চাই। যখন পেজটি ওপেন করি, তখন জানতাম না এতদূর আসবে। যারা অ্যাডমিন তারা দেখভাল করত।
আগে পেজ-ফলোয়ারস এসব ব্যাপারে খুব বেশি জানাশোনা ছিল না। সময় সব কিছু শিখিয়েছে। ঘোরাঘুরি বা বেড়াতে গেলে ছবি ভিডিও বেশি পোস্ট হয়। আবার অনেক সময় গ্যাপ থাকে। অ্যাডমিনরা আমাকে ছবি ভিডিও পোস্ট দিতে উৎসাহিত করে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest