প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৩
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে অভিযান চালিয়ে চার হাজার কেজি ভারতীয় চিনিসহ দুজন আটক করেছে পুলিশ। জব্দকৃত চার হাজার কেজি ভারতীয় চিনির বাজার মূল্য ৪ লাখ টাকা।
বুধবার (২৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ।
আটকরা হলেন- আব্দুল্লাহ (৩৫) ও গিয়াসউদ্দিন (৪০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। পরে বিশ্বম্ভরপুরের সালামপুর গ্রাম থেকে দুটি পিকআপসহ দুজনকে আটক করে পুলিশ। এসময় ৮০ বস্তা ভারতীয় কেজি চিনি জব্দ করা হয়।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ বলেন, মামলা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে। দুটি পিকআপ জব্দ করে থানায় রাখা হয়েছে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest