প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৩
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ প্রাক-বাছাইপর্বের ম্যাচে আজ (মঙ্গলবার) মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও মালদ্বীপ। এটি প্লে-অফের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ।
প্রথম লেগের অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশ মালদ্বীপের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল। সেই ম্যাচের একাদশে আজ একটি পরিবর্তন এনেছেন কোচ হাভিয়ের কাবরেরা।
আগের ম্যাচে বদলি নেমে গোল করা সাদের ওপর ভরসা রেখে একাদশ ঘোষণা করেছেন কোচ। বিকেলে বসুন্ধরা কিংস অ্যারেনার ম্যাচে তিনি একাদশে ঢোকায় কপাল পুড়েছে ডিফেন্ডার ইসা ফয়সালের। এছাড়া আগের ম্যাচের ১০ জনকে শুরু থেকে খেলাতে যাচ্ছেন স্প্যানিশ কোচ।
উঠতি গোলরক্ষক মিতুল মারমা ও ডিফেন্ডার শাকিলের গত ম্যাচে অভিষেক হয়েছিল। ডিফেন্সে তপুর পরিবর্তে কাবরেরা আস্থা রেখেছেন শাকিলের ওপর। মোরসালিনের জায়গায় খেলবেন ফয়সাল আহমেদ ফাহিম। মধ্যমাঠে দুই ডিফেন্সিভ মিডফিল্ডার জামাল ভূঁইয়া ও মো. হৃদয়। সঙ্গে রয়েছেন দুই সোহেল রানা। আক্রমণভাবের মূল নেতৃত্বে ফরোয়ার্ড রাকিব হোসেন।
বাংলাদেশ একাদশ : মিতুল মারমা (গোলরক্ষক), শাকিল, বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, সাদ উদ্দিন, জামাল ভূঁইয়া, মো. হৃদয়, সোহেল রানা, রাকিব হোসেন, সোহেল রানা ও ফয়সাল আহমেদ ফাহিম।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest