অতিমাত্রার বৃষ্টিতে ডুবেছে সিলেট নগর

প্রকাশিত: ৮:৩৭ পূর্বাহ্ণ, অক্টোবর ৭, ২০২৩

অতিমাত্রার বৃষ্টিতে ডুবেছে সিলেট নগর

7

নিউজ ডেস্ক : তিন ধরে সিলেটে হচ্ছে অবিরাম বৃষ্টি। গতকাল শুক্রবার দিনভর ঝরেছে ভারী বর্ষণ। এর ফলে ফের জলের নগরে পরিণত হয়েছে সিলেট। শুক্রবার দিবাগত মধ্যরাত থেকে সিলেট নগরের অর্ধেকেরও বেশি এলাকায় বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠটানে ঢুকে পড়েছে পানি। নির্ঘুম রাত কাটিয়েছেন ভোগান্তিতে পড়া নগরবাসী।

 

বৃহস্পতিবার থেকে শুরু। তারপর প্রায় টানা বর্ষণ চলছেই। মাঝে মাঝে অল্প একটু বিশ্রাম, তারপর আবার শুরু। চলছেতো চলছেই। এমন বর্ষণে সিলেট মহানগরী প্রায় ডুবুডুবু। এমন দুর্ভোগে হা-পিত্যেশ করা ছাড়া আর কোনো উপায়ই নেই নগরবাসীর।

 

সিলেট মহানগরীর অভিজাত এলাকা হিসাবে পরিচিত হাউজিং এস্টেট ও শাহজালাল উপশহর। এবারের বৃষ্টিতে শুক্রবার রাত থেকেই এ দুটি এলাকার রাস্তাঘাটতো বটে, অনেকের বাসাবাড়িতেও হাঁটু পানি। কেউকেউ খাটে বসে অপেক্ষায় পানি নেমে যাওয়ার। স্থানীয়দের জীবনের চাকা অনেকটাই থমকে গেছে।

 

5

সিলেট বিভাগের প্রায় এককোটি মানুষের চিকিৎসাক্ষেত্রে প্রধান ভরসার নাম সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। গত কয়েকদিনের বৃষ্টিতে এই হাসপাতালের চত্ত্বরে হাঁটুর উপর জল। একই অবস্থা হাসপতাালের সামনের মেডিকেল রোড। রিকশা অটোরিকশা বলতে গেলে চলছেই না। রোগী ও তার স্বজনদের সেবার জন্য যাতায়াতে মারাত্মক সমস্যায় হাবুডুবু খেতে হচ্ছে। এমনকি হাসপাতালের জরুরী বিভাগের সামনের চত্ত্বরেও হাঁটুর উপর পানি ছিলো শনিবার সকাল ১১টার দিকে।

 

নগরীর অভিজাত এলাকাগুলোর যখন এমন হাবুডুবু অবস্থা, তখন নিম্নাঞ্চলগুলোর অবস্থা আর বলার অপেক্ষা রাখেনা। মোটামুটি রাস্তাঘাট থেকে শুরু করে বাসাবাড়ি, জলের তলে যেনো ডুবে আছে সিলেট।

 

এতে চরম বিপাকে পড়েছেন নিম্নাঞ্চলগুলোর অধিবাসীরা। অনেকে চুলায় আগুন ধরাতে পারেন নি। সন্তানদের দিয়ে অসহায় অবস্থায় তারা পানি নেমে যাওয়ার অপেক্ষায়।

 

কেউকেউ আবার নিজেদের বিছানাপত্র এবং ঘরের অন্যান্য আসবাবপত্র রক্ষার উপায় খুঁজছেন। কিভাবে যে এ পরিস্থিতি মোকাবেলা করবেন, বুঝে উঠতে পারছেন না তারা।

7

 

মহিলা শিশু ও পরিবারের বয়স্ক সদস্যদের সুরক্ষায় বিশেষ নজরদারী জরুরী হলেও পরিস্থিতি এমন যে, তারও কোনো উপায় নেই।

 

এক কথায়, অসহায় অবস্থায় তারা কেবল পানি নেমে যাওয়ার অধির অপেক্ষায়।

 

সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার ( ৮ অক্টোবর) সকাল পর্যন্ত বৃষ্টির এমন হানা চলতেই থাকবে। তবে আশার কথা, শনিবার দুপুর ১২টার দিকে বৃষ্টি কিছুটা থেমেছে।

2

 

7

তবে এই বৃষ্টি-বিরতি কতক্ষণ- এনিয়েও শঙ্কিত ভুক্তভোগীরা।

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
8