প্রকাশিত: ৬:২৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৩
নিজস্ব প্রতিবেদক : সিলেটের ঐতিহ্যবাহী সারদা হলে নাট্যকর্মীদের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি সালেহ আহমদ (৩০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মোগলাবাজার থানা পুলিশের একটি দল দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাঈন উদ্দিন।
গ্রেফতারকৃত সালেহ আহমদ ওরফে আবু সালেহ আহমদ মোগলাবাজার থানার সিলাম টিকরপাড়া এলাকার মৃত শের আলীর ছেলে ও দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাস্থলের সিসি ফুটেজ পর্যবেক্ষণ করে আসামীকে শনাক্ত করে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাঈন উদ্দিন নির্দেশনায় পুলিশের একটি চৌকস টিম দক্ষিণ সুরমার পারাইচক এলাকা থেকে আটক করে।
এনিয়ে এই ঘটনায় দুই আসামিকে আটক করেছে পুলিশ। এরআগে গত ২৫ সেপ্টেম্বর দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা ও সিলাম টিলাপাড়া এলাকার মৃত মফিজুর রহমানের ছেলে মো.হারুন মিয়াকে আটক করে পুলিশ।
উল্লেখ্য-গত ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে নগরের কিনব্রিজ এলাকার সারদা হলে বিএনপির রোডমার্চ ও সমাবেশে যোগ দিতে আসা কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে সিলেটের সংস্কৃতিকর্মীদের উপর হামলার অভিযোগ উঠে। হামলায় সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি রজতকান্তি গুপ্ত ও তাঁর ছেলেসহ অন্তত ১০ জন সংস্কৃতিকর্মী আহত হয়েছেন। ঘটনার দুদিন পর রজতকান্তি গুপ্ত বাদী হয়ে অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest