প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৩
অনলাইন ডেস্ক : ভারতের নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে সেলফি তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
এ সময় পাশে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
দিল্লির ‘ভারত মন্ডপম’ কনভেনশন সেন্টারে শনিবার (৯ সেপ্টেম্বর ২০২৩) জি-২০ শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশন শেষে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) থিম্যাটিক অ্যাম্বাসেডর সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে এই সেলফি তোলেন।

দুপুরে জি-২০ সম্মেলনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে সকালে জি-২০ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত হলে তাকে অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটার সময় ভারতের প্রধানমন্ত্রীর প্রশাসনিক বাসভবনে মোদির সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest