প্রকাশিত: ৮:৫৬ পূর্বাহ্ণ, আগস্ট ৫, ২০২৩
নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের কুলাউড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ডিজিটাল পরিবেশনায় শেখ কামাল আলোকচিত্র প্রদর্শন করা হয়েছে।
শুক্রবার কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের প্রতাবী বাজার ও কালোটি বাজারে কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য স্কোয়াড্রন লীডার (অব.) সাদরুল আহমেদ খানের উদ্যোগে ডিজিটাল পরিবেশনায় শেখ কামাল আলোকচিত্র প্রদর্শনী করা হয়।
১৯৭৫ সালের ১৫ আগস্ট ষড়যন্ত্রকারীদের পৈশাচিক হামলায় শেখ কামালের মৃত্যু হলেও তিনি বেঁচে আছেন আমাদের স্মৃতিতে, অন্তরে। পারিবারিক পরিবেশ থেকেই সবকিছুর পাশাপাশি বাঙালির অধিকার আদায়ের সংগ্রামে পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধারাবাহিক আপসহীন সংগ্রামের বিষয়টি প্রত্যক্ষ করেই বাঙালি জাতীয়তাবাদের চেতনায় নিজেকে তৈরি করেছিলেন শেখ কামাল। ক্ষণজন্মা এই পুরুষ বেঁচে থাকলে দেশ পুনর্গঠনে কাজ করতে পারতেন।
উল্লেখ্য, গত ৩ আগস্ট থেকে শুরু হওয়া কুলাউড়া উপজেলার সকল হাট-বাজারে ক্যাপ্টেন শেখ কামালের জীবনের ওপর ডিজিটাল প্রদর্শনী আগস্ট মাসজুড়ে চলবে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest