প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৩
নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের কুলাউড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ২০২৩-২৪ সালের বাজেট ও উন্নয়ন বার্তার লিফলেট বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য স্কোয়াড্রন লীডার (অব:) সাদরুল আহমেদ খান।
গত ৩০ জুন থেকে ২ জুলাই পর্যন্ত উপজেলার ১৩ ইউনিয়নে প্রধানমন্ত্রীর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের লিফলেট বিতরণ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য সাধারণ মানুষের কাছে আহবান জানান সাদরুল।

আওয়ামী লীগ নেতা সাদরুল আহমেদ খান বলেন, বাংলাদেশের চলমান উন্নয়নের ধারা বজায় রাখতে শেখ হাসিনার সরকারের বিকল্প নাই। তাই সকল আন্তর্জাতিক ষড়যন্ত্র উপেক্ষা করে জনগণ আগামীতেও নৌকা মার্কায় ভোট দেবে।
সাদরুল আরও বলেন, তৃণমূল মানুষের কাছে বাজেটের খুঁটিনাটি ও শেখ হাসিনার উন্নয়ন দর্শন তুলে ধরতেই এই উদ্যোগ গ্রহণ করেন তিনি।
বাংলাদেশের চলমান উন্নয়নের ধারা বজায় রাখতে শেখ হাসিনার সরকারের বিকল্প নাই। তাই সকল আন্তর্জাতিক ষড়যন্ত্র উপেক্ষা করে জনগন আগামীতেও নৌকা মার্কায় ভোট দেবেন এই প্রত্যয় ব্যক্ত করেন আওয়ামী লীগের এই নেতা।
উল্লেখ্য, কুলাউড়ার ১৩ টি ইউনিয়নকে ক,খ,গ,ঘ এই চারটি গ্রুপে ভাগ করে সব কটি ইউনিয়নে এই কার্যক্রম সম্পন্ন হয়।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest