প্রকাশিত: ১১:৪৩ পূর্বাহ্ণ, জুন ১৯, ২০২৩
স্পোর্টস ডেস্ক : জীবনের সবচেয়ে পাওয়া ছিল বিশ্বকাপ। গতকাল (১৮ জুন) সেই শিরোপা জেতার ছয়মাস পূর্ণ হলো লিওনেল মেসির।
এদিন তাই উচ্ছ্বাস নিজের মধ্যে ধরে রাখতে পারলেন না এই তারকা। ভক্তদেরকেও জানিয়ে দিলেন। ছবি পোষ্ট করে রোমন্থন করলেন সেই সুখস্মৃতি।
অর্জনে ভরপুর মেসির ক্যারিয়ারে কেবল অভাব ছিল বিশ্বকাপের। ২০২২ সালের ১৮ ডিসেম্বর ফ্রান্সকে হারিয়ে কাঙ্ক্ষিত সেই শিরোপা করে নিলেন নিজের। ৩-৩ ব্যবধানে ম্যাচটি ড্র হলে পেনাল্টিাতে ৪-২ ব্যবধানে জেতে আর্জেন্টিনা। সেদিন মেসি ভাসলেন উচ্ছ্বাসে। ধীরে ধীরে কেটে গেল ছয় মাস; এখনও সেই স্মৃতি যেন তার কাছে তাজা। ইনস্ট্রাগ্রামে বিশ্বকাপ জেতার সেরা ছয়টি ছবি প্রকাশ করেই সেটিই যেন জানান দিলেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।
আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে আর্জেন্টিনা এখন অবস্থান করছে ইন্দোনেশিয়ায়। মেসি অবশ্য রয়েছেন ছুটিতে। পরিবারকে সময় দিচ্ছেন তিনি। তবে বিশ্বকাপের স্মৃতি এখনও যেন তার কাছে তাজা। গতকাল ইনস্টাগ্রামে দেখা যায় ছয়টি ছবি পোস্ট করেছেন।
যেখানে শুরুর ছবিতে দেখা যায় মেক্সিকোর বিপক্ষে গোল করার মুহূর্ত। এরপর নেদারল্যান্ডসের বিপক্ষে নাহুয়েল মোলিনার গোলের পর উদযাপন, ক্রোয়েশিয়ার বিপক্ষে ডিফেন্ডার জোসকো গার্ডিওলের বিপক্ষে লড়াই, ফাইনাল ম্যাচের শেষমুহূর্তে কোলো মোয়ানির শট এমিলিয়ানো মার্তিনেস কর্তৃক ঠেকিয়ে দেওয়া এবং সর্বশেষ সতীর্থদের সঙ্গে শিরোপা উচিয়ে ধরার পাশাপাশি পরিবারের সঙ্গে শিরোপা উদযাপন।
পোস্টের ক্যাপশনে মেসি লিখেন, ‘সবচেয়ে সুন্দর কিছু অর্জনের অর্ধবছর কেটে গেল। ছয় মাস কেটে গেল, আমি এখনও সবকিছু সম্পর্কে চিন্তা করা থামাতে পারছি না। কি পরিমাণ লড়েছিলাম আমরা এবং এখনও সে মুহূর্তগুলো উপভোগ করছি। ’
‘বিশ্বকাপকে ছবির মাধ্যমে প্রকাশ করা যদিও অসম্ভব, তবে আমি কিছু ছবি উল্লেখ করেছি যেগুলোর কোনো অ্যালবামেই ঠাই হবে না। কিন্তু গত ছয় মাস আগে ঘটে যাওয়া মুহূর্তগুলো থেকে আমি কিছু শেয়ার করতে চাই যেগুলো আমি অনেক বেশি মনে করি আর আমাকে যেগুলো আমাকে অনেক বেশি শান্তি দেয়। ’
‘আজ আমি সকলের পিতা-মাতাকেও অভিনন্দন জানাতে চাই। ’




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest