প্রকাশিত: ১:৪৮ অপরাহ্ণ, জুন ১৩, ২০২৩
আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ায় নাইজার নদীতে যাত্রীবাহী একটি নৌকা উল্টে গেছে। সোমবার সকালের দিকে নৌকাটি উল্টে যায়।
এতে একশর মতো লোকের প্রাণহানি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা আল জাজিরাকে বলেন, নৌকাটি বিয়ের অতিথিদের বহন করছিল। তারা মধ্য নাইজেরিয়ার নিকটবর্তী নাইজার রাজ্য থেকে অনুষ্ঠান শেষে কোয়ারা রাজ্যে ফিরছিলেন।
আল-জাজিরার সংবাদদাতা আহমেদ ইদরিস আবুজা থেকে জানিয়েছেন, নৌকাটি পানিতে কিছুকে আঘাত করে এবং তারপর উল্টে যায়।
ইদরিসের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার থেকে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম চলছে।
পুলিশ এখনও নিশ্চিত করতে পারেনি যে কত মানুষের প্রাণহানি হয়েছে কিংবা কতজন নৌকায় ছিল। তবে নৌকাটি অতিরিক্ত যাত্রীবোঝাই ছিল বলে জানা গেছে।
আফ্রিকার দীর্ঘতম দুটি নদী নাইজার ও বেনু নদীর মোহনার কাছাকাছি এলাকায় এর আগেও একই ধরনের দুর্ঘটনা ঘটেছে।
২০২১ সালের মে মাসে নাইজার নদীর একই অঞ্চলে একটি নৌকা ডুবে যায়। স্থানীয় দৈনিক দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এমন খবর প্রকাশিত হয়েছে। ওই ঘটনায় ১৬০ জনেরও মতো লোকের প্রাণহানি হয়।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest