প্রকাশিত: ১:২৯ অপরাহ্ণ, জুন ১২, ২০২৩
স্পোর্টস ডেস্ক : সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির অংশ হিসেবে কম্বোডিয়ায় অবস্থান করছে বাংলাদেশ দল। সেই লক্ষ্যে আজ কম্বোডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব টিফি আর্মির সঙ্গে একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলেছে কোচ হাভিয়ের কাবরেরার শিষ্যরা।
ম্যাচেটিতে তারা জয় পেয়েছে ১-০ গোলে।
আজ (১২ জুন) কম্বোডিয়ার নমপেনের আর্মি স্টেডিয়ামে জয়সূচক গোলটি করেছেন মোহাম্মদ সোহেল রানা। এই জয়ে সাফের আগে প্রস্তুতির শুরুটা ভালোই হলো বাংলাদেশের।
আজ খেলার প্রথমার্ধে শুরু থেকে ভালো খেলছিল বাংলাদেশ দল। ১২তম মিনিটে সোহেল রানার গোলে এগিয়ে যায় সফরকারীরা। প্রথমার্ধে আরো কয়েকটি সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু কাজে লাগাতে পারেনি।
প্রথমার্ধের বাকি সময়ে দুই দলই গোল করার চেষ্টা করে। কিন্তু গোলের দেখা পাওয়া যায়নি। লিড রেখে বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধে আর ব্যবধান বাড়াতে পারেনি বাংলাদেশ। তবে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়েন জামাল-রানারা।
প্রস্তুতি ম্যাচের পর কম্বোডিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রীতি ম্যাচটি হবে ১৫ জুন। কম্বোডিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ শেষ করে ভারতে পাড়ি দেবেন জামাল ভূঁইয়ারা। সেখানে আগামী ২১ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ।
এদিকে বাংলাদেশ দলের দুই সদস্য বিশ্বনাথ ঘোষ এবং ইসা ফয়সাল ভিসা জটিলতায় এখনও কম্বোডিয়া পৌঁছাতে পারেননি। তবে আজ রাতের ফ্লাইটে তাদের কম্বোডিয়ার উদ্দেশ্যে রওয়ানা হওয়ার কথা রয়েছে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest