প্রকাশিত: ১:৩১ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২৩
নিজস্ব প্রতিবেদক : পৃথিমপাশা টিলাগাও হাজিপুর ও শরীফপুর ইউনিয়নে সাদরুলের উদ্যোগে উঠান বৈঠকে ঈদ সামগ্রী বিতরণ
২১ এপ্রিল শুক্রবার কুলাউড়া উপজেলার পৃথিমপাশা, টিলাগাও, হাজিপুর ও শরীফপুর ইউনিয়নে উঠান বৈঠকের মাধ্যমে আওয়ামী লীগ নেতা স্কোয়াড্রন লীডার (অবঃ) সাদরুল আহমেদ খানের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
উল্লেখ্য গত ১৯ এপ্রিল থেকে চালু হওয়া এ কার্যক্রমে গোটা কুলাউড়া উপজেলা কে ক,খ,গ,ঘ এই চারটি গ্রুপে ভাগ করে ঈদ সামগ্রী বিতরণ চলছে। প্রথম দিনে ভাটেরা বরমচাল ভূকশিমইল ও জয়চন্ডী ইউনিয়নে, দ্বিতীয় দিনে কুলাউড়া সদর ব্রাক্ষণবাজার কাদিপুর রাউৎগাও ও কর্মধা ইউনিয়নে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এর উদ্যোক্তা বাংলাদেশ আওয়ামী লীগ অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য স্কোয়াড্রন লীডার (অবঃ) সাদরুল আহমেদ খান জানান, মাননীয় প্রধানমন্ত্রীর দর্শন জনগনের দোয়ারে সেবা পৌছে দেয়া বা providing service to doorstep, এই নীতিকে বাস্তবায়ন করার অভিপ্রায় উঠান ভিত্তিক এই বিতরণ করার আয়োজন। আয়োজন ছোট তবে ভালোবাসার কমতি নেই, “ভালোকিছুর জন্য ছোট কিছুও ভালো।” আমরা প্রায়ই নির্বাচনী প্রচারণা বা সালিশের কাজে উঠানে একত্রিত হই তাহলে কেননা ঈদ আনন্দ ভাগাভাগিতেও আমরা উঠান কে ব্যবহার করি।
আওয়ামী লীগ সভাপতি সব সময় বলেন, “বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত তৃণমূলই আওয়ামী লীগের প্রাণ”। আর এই তৃণমূল পরিবারের মানুষ গুলোর কাছে যাওয়ার জন্যই এই প্রয়াস। এ কার্যক্রম পরিচালনায় ছিলেন ড নারায়ণ চন্দ্র ও এপি তালুকদার জনি।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest