প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২৩
কুলাউড়ার ব্রাক্ষণ বাজারে ৭ই মার্চের ডিজিটাল প্রদর্শনী
আজ ১৩ মার্চ সোমবার সন্ধ্যায় কুলাউড়া উপজেলার ব্রাহ্মণ বাজার ইউনিয়নের ব্রাক্ষণ বাজার সিএনজি স্টান্ডে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের উপর ডিজিটাল প্রদর্শনী প্রচার করা হয়।
উল্লেখ্য গত ১লা মার্চ থেকে চালু হওয়া বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ সংক্রান্ত ভিডিও চিত্র প্রদর্শনী কুলাউড়া উপজেলার বিভিন্ন হাট বাজারে প্রদর্শন করা হচ্ছে।
ইতোমধ্যে হাজিপুর ইউনিয়নের কটারকোনা বাজার ও পীরের বাজার, শরীফপুর ইউনিয়নের চাতলাপুর চা বাগান ও নসীরগঞ্জ বাজার, কুলাউড়া সদর ইউনিয়নের গাজীপুর বাজার ও প্রতাবী বাজারে, কর্মধা ইউনিয়নের টাট্টিউলি বাজারে এই প্রদর্শনী প্রচার করা হয়েছে। এর উদ্যোক্তা বাংলাদেশ আওয়ামী লীগ অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য স্কোয়াড্রন লীডার (অবঃ) সাদরুল আহমেদ খান।
আয়োজকরা জানান ডিজিটাল বাংলাদেশের সুফল সাধারণ মানুষের কাছে পৌছে দিয়ে সঠিক ইতিহাস তুলে ধরার লক্ষেই এই প্রদর্শনী।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest