প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৩
স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের আগে ঘোষিত দুই ওয়ানডের জন্য ১৪ সদস্যের দলই বহাল রেখেছেন নির্বাচকরা। মাঝে দ্বিতীয় ওয়ানডেতে ডাক পাওয়া শামীম হোসেন পাটোয়ারির জায়গা হয়নি এই দলে।
শুক্রবার (৩ মার্চ) রাতে এক বিবৃতিতে বিসিবি জানায়, প্রথম দুই ওয়ানডের জন্য ঘোষিত দলই অপরিবর্তিত রেখে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচের দল ঘোষণা করা হয়েছে।
এর আগে গতকাল সন্ধ্যায় হঠাৎ করে শামীমকে দলে অন্তর্ভুক্ত করা হয়। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছিলেন, ফিল্ডিংয়ের প্রয়োজন হলে শামীমকে ব্যবহার করা হবে। কিন্তু, আজ বাংলাদেশ ফিল্ডিং খারাপ করলেও তাকে নামানো হয়নি। এক ম্যাচ না যেতেই আবার তাকে বাদ দেওয়া হলো।
টানা দুই ম্যাচ হেরে ইতোমধ্যে ওয়ানডে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। ৬ মার্চ চট্টগ্রামে শেষ ম্যাচটি বাংলাদেশের জন্য হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই।
১৪ সদস্যের বাংলাদেশ দল:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাশ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন চৌধুরী, তাইজুল ইসলাম ও তৌহিদ হৃদয়।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest