প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
নিজস্ব প্রতিবেদক : মহান ভাষা দিবস কে উপলক্ষ করে ফেব্রুয়ারী মাস ব্যাপী কুলাউড়া উপজেলার ১৩টি ইউনিয়নে তিন হাজার শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরনের উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ কমিটির সদস্য, আব্দুল লতিফ খান ফাউন্ডেশন এর ট্রাস্টি, সাবেক ডেপুটি সার্জেন্ট এট আর্মস, স্কোয়াড্রন লীডার (অবঃ) সাদরুল আহমেদ খান ।
এই কার্যক্রমের প্রতিপাদ্য বিষয় ” শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক। ” শিক্ষা উপকরণে শেখ রাসেলের দুর্লভ কিছু ছবি ব্যবহার করা হয়েছে। a picture speaks more then thousand words এ মাধ্যমেই আজকের দিনের শিক্ষার্থীরা শিশু রাসেল সম্পর্কে জানতে পারবে। পাশাপাশি শিক্ষা সহায়ক উপকরণ শিক্ষার্থীদের এবং অভিবাবকদের পড়ালেখার প্রতি আকৃষ্ট করবে এমনটাই আশা করছেন আয়োজক বৃন্দ।
এরই ধারাবাহিকতায় ২৭ ফেব্রুয়ারী, ৭নং কুলাউড়া সদর ইউনিয়নের শেখ রাসেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জনাব আব্দুস শহীদ প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য ৭নং কুলাউড়া সদর ইউনিয়ন, প্রধান শিক্ষিকা দিলরুবা বেগম, শিক্ষক জায়েদা বেগম, ফেরদৌসী সিদ্দিকা, মোঃ মানফুর আহমদ চৌধুরী প্রমুখ।
একই ইউনিয়নের গাজীপুর উপআনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণে উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমিনা আক্তার সেবী,বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অশোক গোয়ালা বাবলু, শিক্ষক শবিতা ধর প্রমুখ।
শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণে উপস্থিত ছিলেন প্রভাষক জনাব মোঃ মমদুদ হোসেন সম্মানীত চেয়ারম্যান ৫নং ব্রাম্মণবাজার ইউনিয়ন পরিষদ, মোঃ ছয়ফুল ইসলাম সদস্য ১নং ওয়ার্ড, প্রধান শিক্ষক মোঃ মামুন আহমদ চৌধুরী প্রধান শিক্ষক, শিক্ষক হোসনে আরা খানম , রাহেলা বেগম প্রমুখ। উভয় অনুসঠান সমন্বয় করেন ড নারায়ণ চন্দ্র, পরিচালনা করেন জনি তালুকদার, মিডিয়া পার্টনার ছিল কুলাউড়া বার্তা।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest