প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৩
নিউজ ডেস্ক : মহান ভাষা দিবস কে উপলক্ষ করে ফেব্রুয়ারী মাস ব্যাপী কুলাউড়া উপজেলার ১৩টি ইউনিয়নে তিন হাজার শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরনের উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ কমিটির সদস্য, আব্দুল লতিফ খান ফাউন্ডেশন এর ট্রাস্টি, সাবেক ডেপুটি সার্জেন্ট এট আর্মস, স্কোয়াড্রন লীডার (অবঃ) সাদরুল আহমেদ খান ।
এই কার্যক্রমের প্রতিপাদ্য বিষয় ” শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক। ” শিক্ষা উপকরণে শেখ রাসেলের দুর্লভ কিছু ছবি ব্যবহার করা হয়েছে। a picture speaks more then thousand words এ মাধ্যমেই আজকের দিনের শিক্ষার্থীরা শিশু রাসেল সম্পর্কে জানতে পারবে। পাশাপাশি শিক্ষা সহায়ক উপকরণ শিক্ষার্থীদের এবং অভিবাবকদের পড়ালেখার প্রতি আকৃষ্ট করবে এমনটাই আশা করছেন আয়োজক বৃন্দ।
এরই ধারাবাহিকতায় ২৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার টিলাগাও ইউনিয়নের টিলাগাও সরকারী প্রাথমিক বিদ্যালয় ও লালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
টিলাগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: আব্দুল মালিক, টিলাগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল কান্ত ভৌমিক, শিক্ষক অমর চন্দ্র ধর, মিথি রাণী দে, হাছনা বেগম, আরেফিন খান, সৌয়দা রোকেয়া, রিপা রাণী দে প্রমুখ।
লালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণে উপস্থিত ছিলেন টিলাগাও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: আব্দুল মালিক, মৌলানা মো: হাবিবুর রহমান, লাল পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মল্লিকা রাণী দেব রায়, শিক্ষক মো: ইউনুস আলী, জাবেদ আলী প্রমুখ। উভয় অনুসঠান সমন্নবয় করেন ড নারায়ণ চন্দ্র।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest