প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৩
নিউজ ডেস্ক : মহান ভাষা দিবস কে উপলক্ষ করে ফেব্রুয়ারী মাস ব্যাপী কুলাউড়া উপজেলার ১৩টি ইউনিয়নে তিন হাজার শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরনের উদ্যোগ নিয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগ অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ কমিটির সদস্য, আব্দুল লতিফ খান ফাউন্ডেশন এর ট্রাস্টি, সাবেক ডেপুটি সার্জেন্ট এট আর্মস, স্কোয়াড্রন লীডার (অবঃ) সাদরুল আহমেদ খান ।
এই কার্যক্রমের প্রতিপাদ্য বিষয় ” শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক। ” শিক্ষা উপকরণে শেখ রাসেলের দুর্লভ কিছু ছবি ব্যবহার করা হয়েছে। a picture speaks more then thousand words এ মাধ্যমেই আজকের দিনের শিক্ষার্থীরা শিশু রাসেল সম্পর্কে জানতে পারবে। পাশাপাশি শিক্ষা সহায়ক উপকরণ শিক্ষার্থীদের এবং অভিবাবকদের পড়ালেখার প্রতি আকৃষ্ট করবে এমনটাই আশা করছেন আয়োজক বৃন্দ।
এরই ধারাবাহিকতায় হাজিপুর ইউনিয়নের নয়া বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রজত কুমার দাস, শিক্ষক সেলিনা আক্তার, মঞ্জুরী রায়, হাছনা বেগম, নার্গিস আক্তার, ফাতেমা জোহরা, আয়েশা আক্তার, শাহানারা বেগম প্রমুখ।
একই ইউনিয়নের পীরের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণে উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সভাপতি সুলতান আহমদ পাখি, সাধারণ সম্পাদক মালিক চৌধুরী, ইউপি সদস্য রাজা মিয়া, প্রধান শিক্ষক মরিয়ম বেগম, শিক্ষক জুমারা বেগম, জাকির হোসেন, জহুরা খানম, আয়শা আক্তার, ফাতেমা বেগম, আলেয়া বেগম, রিপা কৈরী প্রমুখ।
জয়চন্ডী ইউনিয়নের রহমত মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিতরণে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ, প্রধান শিক্ষক সুতুক্ষা রাণী সরকার, ইউপি সদস্য বিমলেন্দু শেখর দাস, ইউপি সদস্য মনু মিয়া প্রমুখ।
একই ইউনিয়নের কামারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মুক্তি রাণী দেব, ইউপি সদস্য নুর মিয়া, ইউপি সদস্য বিমলেন্দু শেখর দাস, ইউপি সদস্য সামছুল ইসলাম, ফয়জুর রহমান সেবু প্রমুখ।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest