প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৩
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য, সাবেক ডেপুটি সার্জেন্ট-অ্যাট আর্মস, স্কোয়াড্রন লীডার (অব.) সাদরুল আহমেদ খানের উদ্যোগে কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের আসগরাবাদ চা বাগানে মকর সংক্রান্তি উপলক্ষে পিঠা পুলির উৎসব আয়োজন করা হয়।
রবিবার (১৫ জানুয়ারি) মানব মন্দির সিলেটের পরিবেশনায় এ কার্যক্রমের উদ্বোধন করেন কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ।
উদ্বোধনীতে মুহিবুল ইসলাম আজাদ বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাংলাদেশ আজ উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনবদ্য উদাহরণ।
আসগরাবাদ চা বাগান কমিটির সভাপতি মানিক গোয়ালা জানান, এই পিঠা পুলি উৎসব নিয়ে গত দু’দিন ধরে বাগানের শিশু ও মহিলাদের মধ্যে প্রাণ চাঞ্চল্য দেখা যায়। শিশুদের এমন নির্মল আনন্দ দেয়ার জন্য এবং আমাদের সামাজিক বন্ধন দৃঢ় করার জন্য এ উদ্যোগ প্রশংসনীয়।
অনুষ্ঠানের পরিবেশক মানব মন্দির সিলেটের মুখপাত্র বিশ্বজিৎ চক্রবর্তী জানান, হাসি আনন্দ দুঃখ বেদনা সবসময় মানব মন্দির অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে।
উদ্যোক্তা ও আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য সাদরুল জানান, এই চা বাগানের মন্দিরে ২০২১ সালে হামলা হয়েছিল, তখন আমরা এই মানুষগুলোর পাশে এসে দাঁড়িয়েছিলাম। তখন কথা দিয়েছিলাম দুঃখের দিনেও সাথে আছি সুখের দিনেও থাকবো।
আর মকর সংক্রান্তির এই শুভদিনে আসগরাবাদ চা বাগানের অধিবাসীদের জন্য এই পিঠা পুলির আয়োজন। এটাই প্রমাণ করে বঙ্গবন্ধুর আদর্শে গড়া আর শেখ হাসিনার নেতৃত্বে চলা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল, আছে এবং থাকবে।
উল্লেখ্য, ‘বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত তৃণমূলই আওয়ামী লীগের প্রাণ’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই দর্শনে উদ্বুদ্ধ হয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় এই নেতা কুলাউড়ার প্রত্যন্ত গ্রামে ধারাবাহিকভাবে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest