প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৩
অনলাইন ডেস্ক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, উন্নয়ন পছন্দ হয়নি বিএনপির। যখন এই সরকার উন্নয়ন করছে তখন ধাক্কা দিয়ে ফেলে দিতে চায়।
আওয়ামী লীগকে যে ধাক্কা দেয় সে পড়ে যায়।
বুধবার (১১ জানুয়ারি) বিকেলে রাজধানীর মিরপুর-১ নম্বর ঈদগাহ মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ড. হাছান মাহমুদ বলেন, ১০ ডিসেম্বর ধাক্কা দিতে চেয়েছিল, সেজন্য নয়াপল্টন থেকে গরুর হাঁটে পড়েছিল। এখন লাইনে আসছে, সেজন্য বলতেছে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকারের পতন চাই।
আওয়ামী লীগের ওই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, এবার শীত বেশি সেজন্য তারা আগামী বছর আন্দোলন করবেন। আওয়ামী লীগ রাজপথে আছে, আর ধাক্কা দেওয়ার চেষ্টা করবেন না, ১০ তারিখ একবার ধাক্কা দিয়েছে তখন কোমর ভেঙেছে, আবার ধাক্কা দেওয়ার চেষ্টা করলে বিএনপির দুই পা ভেঙে যাবে।
সভায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার প্রমুখ।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest