প্রকাশিত: ২:৩২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২২
স্টাফ রিপোর্টার : প্রতারণা ও ভয়ভীতি-হুমকির অভিযোগ এনে একজন লন্ডন প্রবাসী ভূক্তভোগীর দোলাভাই এসএমপির পুলিশ কমিশনার ও উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বরাবরে প্রতিকার চেয়ে ১৮ ডিসেম্বর লিখিত অভিযোগ দায়ের করেন।লিখিত অভিযোগে বিবাদী মল্লিক চৌধুরী,পিতা-অজ্ঞাত,সাং-রায়হান মঞ্জিল,মধুশহীদ,থানা-কতোয়ালি,জেলা-সিলেট এর বিরুদ্ধে ভুক্তভোগী লায়েক আহমদ,পিতা-হাজী আব্দুল মোতালিব,সাং-সিলাম(ঢালিপাড়া),থানা-মোগলাবাজার,জেলা-সিলেট তিনি তার লিখিত অভিযোগে উল্লেখ করেন,বিগত ২১/১২/২০১৯ ইংরেজি তারিখে উল্লেখিত মল্লিক চৌধুরীর ছেলের মেয়ে রামিশা বেগম (২২),পিতা-আলমগীর,সাং-মধুশহীদ,থানা-কতোয়ালি,সিলেট এর সহিত আমার শ্যালক,লন্ডন প্রবাসী ইমরান আহমদ সুবন (২৭) এর সহিত বিবাহ হয়।গত ২৬/০৬/২২ ইংরেজি বর্নিত মল্লিক চৌধুরী লন্ডন গিয়া রামিশা বেগমকে শাসন করিবে বলিয়া আমার শ্যালকের বাসা হইতে তাহার বাসায় নিয়া যায়।সুবন তার স্ত্রীকে ২৬ জুন ২০২২ ইংরেজি অনেক অর্থলগ্নী করে লন্ডনে নেন এবং রামিশা বেগম সেখানে গিয়ে মাত্র ১০ দিন স্বামী-স্ত্রী হিসেবে থাকার পর পূর্ব পরিকল্পনা অনুযায়ী রহস্যজনক রামিশা সুবনকে ছেড়ে ৫ জুলাই মল্লিক চৌধুরীর সাথে বেরিয়ে যান।
লায়েক আহমদ জানান,অনেকদিন পার হয়ে যাওয়ার পরও রামিশা বেগম কে আমার শ্যালকের বাসায় দিয়ে না আসায় আমার শ্যালক খোঁজ খবর নিয়ে জানতে পারেন যে,মল্লিক চৌধুরী বাংলাদেশে এসেছেন শুনতে পেরে আমাকে বিষয়টি অবগত করিলে আমি ১৯/১১/২২ ইংরেজি মল্লিক চৌধুরীর বাসায় গিয়ে বিষয়টি জিজ্ঞাসা করিলে তিনি আমাকে হুমকি-ধমকি সহ ভয়ভীতি প্রদর্শন করেন।তারপর বিষয়টি আমি স্থানীয় কাউন্সিলর সহ মুরব্বিয়ানদের বারবার অবগত করে মীমাংসার চেষ্টা করি।কিন্তু মল্লিক চৌধুরী কারো কথা না শুনে আমাকে মোবাইল ফোনে দেখে নিবেন মর্মে হুমকি দেন।
মল্লিক চৌধুরী কারো কথা গণ্য না করায় এবং পারিবারিক বিষয়টি কোনরুপ সমাধান না করিয়া বরং বিভিন্ন ভাবে আমাকে ও আমার শ্যালকের পরিবারের ক্ষতি সাধনের চেষ্টায় রয়েছেন।বিষয়টি সুস্টু সমাধান না হলে আমাদের অপূরণীয় ক্ষতির স্থল বটে।আমরা উক্ত বিষয়ে সিলেটে সংবাদ সম্মেলন করার প্রস্তুতি নিচ্ছি বলে বিষয়গুলো লায়েক আহমদ জানান।






অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest