প্রকাশিত: ১:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২২
অনলাইন ডেস্ক : হিজাব ইস্যুতে বিক্ষোভের সময় আধাসামরিক বাহিনীর এক সদস্যকে হত্যার দায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ইরানের আদালত।
মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
এই মামলায় ১৩ জন পুরুষ ও তিন নাবালকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। এদের সবাইকে সাজা দেওয়া হয়েছে।
বিচার বিভাগের মুখপাত্র মাসুদ সেতাইশি জানিয়েছেন, রুহুল্লা আজামিয়া নামের ওই সেনাকর্মীর মৃত্যু হয় ৩ নভেম্বর। ১৬ জনের একটি দল তাকে ঘিরে ধরেছিল। তাদের পাথর ও ছুরির আঘাতেই মৃত্যু হয় আজামিয়ার। অভিযুক্তদের কারও পরিচয়ই প্রকাশ করা হয়নি। অভিযুক্তরা চাইলে তাদের সাজা পুনর্বিবেচনার আবেদন জানাতে পারবেন।
১৬ সেপ্টেম্বর ইরানের নীতি পুলিশের হেফাজতে মৃত্যু হয় মাহসা আমিনি নামে এক তরুণীর। এর পর থেকেই দেশজুড়ে শুরু হয় সহিংস বিক্ষোভ। ২১ সেপ্টেম্বর বিক্ষোভ চলাকালে হাদিস নাজাফি আরেক তরুণীর মৃত্যু হয়। নাজাফির মৃত্যুর প্রতিবাদে নভেম্বরে স্বজনরা বিক্ষোভ করেন। এই সময় বিক্ষোভকারীরা আজামিয়ার ওপর হামলা চালায়।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest