বিতর্কিত সিদ্ধান্ত বাতিল: রেঙ্গা হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজে উন্মুক্ত নির্বাচনে গঠিত হচ্ছে গভর্নিংবডি

প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২৬

বিতর্কিত সিদ্ধান্ত বাতিল: রেঙ্গা হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজে উন্মুক্ত নির্বাচনে গঠিত হচ্ছে গভর্নিংবডি

7

 

মো: আবু বক্কর: সিলেটের দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী রেঙ্গা হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিংবডি গঠনকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্ক ও অসন্তোষের মুখে গত ০৭ অক্টোবর গৃহীত সকল সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। স্বচ্ছতা নিশ্চিত করা ও সর্বসাধারণের মতামতকে সম্মান জানিয়ে সর্বসম্মতিক্রমে উন্মুক্ত ভোটাভুটির মাধ্যমে নতুন গভর্নিংবডি গঠনের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

2

 

জানা যায়, গত ০৭ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ বুধবার সকাল ১১.০০ ঘটিকায় গভর্নিংবডি গঠনের লক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় গঠিত ৭ সদস্যের সিলেকশন আহ্বায়ক কমিটির সুপারিশক্রমে ৪ জন অভিভাবক সদস্যের নাম প্রকাশ করা হলে সাধারণ অভিভাবক ও প্রবাসী শুভানুধ্যায়ীদের মধ্যে তীব্র বিতর্ক ও ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তীতে এই সিলেকশন প্রক্রিয়ার বিতর্ক ও আপত্তিকর সম্পৃক্ততার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে পড়লে সর্বসাধারণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এমনকি বিষয়টি সিলেট-৩ আসনের মাননীয় সংসদ সদস্য (এমপি) মহোদয়ের নজরে আসলে তিনিও অসন্তোষ প্রকাশ করেন।

 

এমন পরিস্থিতিতে সর্বসাধারণ ও প্রবাসীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে ০৭/১০/২০২৬ খ্রিস্টাব্দের সাধারণ সভার সকল সিদ্ধান্ত বাতিল ঘোষণা করা হয়। একই সাথে অভিভাবক ও এলাকাবাসীর সর্বাত্মক অংশগ্রহণে একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য কমিটি গঠনে নির্বাচন উন্মুক্ত করা হয়েছে।

 

ঘোষিত নির্বাচনের তফসিল:
দক্ষিণ সুরমা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিসাইডিং অফিসার অভিজিৎ কুমার পাল স্বাক্ষরিত নির্বাচনী তফসিল অনুযায়ী:

 

4

* মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান: ০৭/১০/২০২৬, ০৮/১০/২০২৬ ও ১১/১০/২০২৬ খ্রিস্টাব্দ (সকাল ১০.০০টা থেকে বিকাল ৪.০০টা পর্যন্ত, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অফিস কক্ষে)।

 

3

* মনোনয়নপত্র বাছাই: ১২/১০/২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার (সকাল ১১.৩০টা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস)।

 

* বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ: ১২/১০/২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার (দুপুর ১২.০০টা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস)।

1

 

* মনোনয়নপত্র প্রত্যাহার: ১৩/১০/২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার (দুপুর ১২.০০টা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস)।

 

* ভোট গ্রহণ: ২৪/১০/২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার (সকাল ১০.০০টা হতে বিকাল ৪.০০টা পর্যন্ত, শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে)।

 

নির্বাচনে ভোটারদের জাতীয় পরিচয়পত্র প্রদর্শনপূর্বক ভোটাধিকার প্রয়োগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে সিলেকশন আহ্বায়ক কমিটির পক্ষে মোঃ কাপ্তান হোসেন একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্নে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় প্রবাসীদের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
5