প্রকাশিত: ৮:১৯ পূর্বাহ্ণ, অক্টোবর ৬, ২০২৬
নিজস্ব প্রতিবেদক : সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৮ বিজিবি)। মঙ্গলবার (৬ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, বাংলাবাজার, প্রতাপপুর, মিনাটিলা, পান্থুমাই, বিছনাকান্দি, সংগ্রাম ও সোনারহাট বিওপি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩২ লাখ ৪৩ হাজার ৭৬২ টাকা মূল্যের চোরাচালানী মালামাল আটক করা হয়।
আটক মালামালের মধ্যে রয়েছে ভারতীয় গরু ও মহিষ, ফুচকা, ফল, বাসমতি চাল, টমেটো, কসমেটিকস, চকলেট ও জিরা। এছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছও আটক করা হয়।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক মো. নাজমুল হক বলেন, ‘সীমান্ত নিরাপত্তা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটক মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest