প্রকাশিত: ৫:০৩ পূর্বাহ্ণ, অক্টোবর ৪, ২০২৬
নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট-এর সদস্য এম আলী হোসাইনের পিতা হাফিজ আফতাব মিয়ার রূহের মাগফিরাত কামনায় এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) বাদ যোহর নগরীর স্টেশন রোডের লেইছ সুপার মার্কেটস্থ ক্লাব কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ক্লাব সভাপতি চঞ্চল মাহমুদ ফুলরের পরিচালনায় মাহফিলে হাফিজ আফতাব মিয়ার বর্ণাঢ্য জীবনের নানা দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ। বক্তারা বলেন, “হাফিজ আফতাব মিয়া আজীবন অত্যন্ত নিষ্ঠার সাথে পবিত্র কোরআনের খেদমত করে গেছেন। বিভিন্ন মসজিদে দীর্ঘ সময় ইমামতির মাধ্যমে তিনি দ্বীনের দাওয়াত ও আলো ছড়িয়েছেন। তাঁর এসব সৎকর্মের জন্য মহান আল্লাহ পাক তাঁকে পরকালে উত্তম প্রতিদান দান করবেন।”
স্মৃতিচারণ শেষে বক্তারা মরহুমের রূহের মাগফিরাত ও শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: সানোয়ার আলী, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান নির্বাহী সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম, নির্বাহী সদস্য এমদাদুর রহমান চৌধুরী জিয়া, দপ্তর ও পাঠাগার সম্পাদক ইসমাইল আলী টিপু, প্রচার, প্রকাশনা ও তথ্য প্রযুক্তি সম্পাদক সৈয়দ এমরান উদ্দিন ফয়সল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবুবক্কর তালুকদার, সদস্য এম আলী হোসাইন এবং মোঃ নজরুল ইসলাম।
মাহফিল শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest