প্রকাশিত: ১২:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২৬
মো: আবু বক্কর: “মাদককে না বলি, খেলাধুলাকে হ্যাঁ বলি”—এই স্লোগান এবং “সুস্থ দেহ, সুন্দর মন, উজ্জ্বল ভবিষ্যৎ” গড়ার লক্ষ্য নিয়ে পূর্ব সিলাম বৈরাগী বাজারে অবস্থিত ‘চার ভাই রেস্টুরেন্ট’-এর মাসব্যাপী বিশেষ অফার ও আকর্ষণীয় র্যাফেল ড্র-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে।
গত ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলা এই বিশেষ অফারে প্রতি ৯৯ টাকার কেনাকাটায় ক্রেতাদের ১টি করে কুপন প্রদান করা হয়। মাসব্যাপী মোট ৫০০টি কুপনের মধ্য থেকে জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে স্বচ্ছ প্রক্রিয়ায় ১০টি আকর্ষণীয় পুরস্কারের ড্র সম্পন্ন করা হয়।
অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন ডুংশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মাস্টার হেলাল আহমদ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন বিশিষ্ট সমাজকর্মী আব্দুল মালিক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বর্তমান মেম্বার মাসুদুর রহমান মাসুদ, মেম্বার প্রার্থী মোঃ আনহার আলী, ৭০৭ সিএনজি শাখার সভাপতি মোঃ দুলাল আহমদ, খরিয়াড়া কেন্দ্রীয় মসজিদের মুতাল্লি হাজি আলাল মিয়া, সানি আহমেদ এবং লুৎফুর রহমান। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসুকুর রহমান মাসুক, মোহাম্মদ এমন মিয়া, মোহাম্মদ মোহন আহমদ ও আরজু মিয়া।
আলোচনা সভা শেষে উপস্থিত সবার সামনে ১০টি ক্যাটাগরিতে র্যাফেল ড্র-এর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়:
১ম পুরস্কার (বাইসাইকেল): কুপন নং-১১৬৭ (বিজয়ী: রাজিন)
২য় পুরস্কার (স্মার্টফোন): কুপন নং-১৮০০ (বিজয়ী: তানজীর)
৩য় পুরস্কার (ওয়াটার ফিল্টার): কুপন নং-২০৮৭ (বিজয়ী: আতিক)
৪র্থ পুরস্কার (ক্রিকেট ব্যাট সেট): কুপন নং-৫৭৪ (বিজয়ী: রকিব)
৫ম পুরস্কার (ইলেকট্রিক ফ্যান): কুপন নং-২৬৪৬ (বিজয়ী: শুভ)
৬ষ্ঠ পুরস্কার (ফুটবল): কুপন নং-৫৭৩ (বিজয়ী: কালাম ভাই)
৭ম পুরস্কার (টি-শার্ট): কুপন নং-৩৭৩৭ (বিজয়ী: মোছাঃ তাইবা)
৮ম পুরস্কার (ছাতা): কুপন নং-২৬৭৯ (বিজয়ী: শিদ্দিক, সিমি, সিনথিয়া ও খাইরুল)
৯ম পুরস্কার (ট্রাভেল ব্যাগ): কুপন নং-৫৫৫ (বিজয়ী: ইপু)
১০ম পুরস্কার (হাত ঘড়ি): কুপন নং-২১৭ (বিজয়ী: আয়ান)
অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন চার ভাই রেস্টুরেন্টের স্বত্বাধিকারী করিম আহমদ। তিনি বিজয়ীদের অভিনন্দন জানান এবং ক্রেতাসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য গভীর ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আয়োজকরা বলেন, মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও সামাজিক সচেতনতা ও ইতিবাচক কার্যক্রমে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
অতিথিদের হাত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার হস্তান্তরের মাধ্যমে জাঁকজমকপূর্ণ এই আয়োজনের সমাপ্তি ঘটে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest