সিলামে খুন: রাসেলের মায়ের মামলায় আসামি যারা

প্রকাশিত: ১০:৩৪ পূর্বাহ্ণ, অক্টোবর ৫, ২০২৬

সিলামে খুন: রাসেলের মায়ের মামলায় আসামি যারা

4

 

নিউজ ডেস্ক : সিলেটের দক্ষিণ সুরমার সিলামে রাসেল আহমদ শাহ (২৩) হত্যাকাণ্ডের ঘটনায় ২২ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। নিহতের মা মোছাম্মৎ রাজনা বেগম মামলাটি করেছেন।

 

রবিবার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে সিলেটের মোগলাবাজার থানায় মামলাটি দায়ের করা হয়। মামলায় অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।

 

এজাহার সূত্র জানা যায়, রাসেল হত্যা মামলায় অভিযুক্ত করা হয়েছে- ফজলু মিয়া (৫৫), আবেদ রাজা (৫৫), ইয়াসিন আহমদ ফাহিম (৩৩), আব্দুস সামাদ (৩৩), রনি (৩৫), তানিম আহমদ (২৪), সুমন আলী (৩৪), শহীদ আলী (২৮), কামরান (২৪), মাহবুব (২০), জুবের আহমদ জুবেল (২২), রাফি (২০), সালমান (২৫), আহমাদুর রহমান সাদেক (৪৫), মাসুম (২৫), মুহিন (২২), রাজু মিয়া (৪৫), মোজাহির আলী (৩৭), আলী রুবেল (৩১), গুল্লি সুয়েব (৫৫), সিরাজুল ইসলাম (৫২) ও উজ্জ্বল মিয়াকে (৩৫)।

 

8

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আফজাল হোসেন জানান, নিহতের মা মামলাটি করেছেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা চলছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায় নি।

6

 

উল্লেখ্য, গত শুক্রবার (২ অক্টোবর) জুমার নামাজের পর ফেসবুক পোস্টকে কেন্দ্র করে চকেরবাজারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। স্থানীয়দের দাবি, সংঘর্ষ থামাতে গিয়ে হামলার শিকার হন রাসেল রাসেল আহমদ শাহ।

4

 

1

এ সময় প্রথমে তাকে লাকড়ি দিয়ে মাথায় আঘাত করা হয় এবং পরে ছুরিকাঘাত করা হয়। গুরুতর অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শনিবার (৩ অক্টোবর) ময়নাতদন্ত শেষে রাসেলের দাফন সম্পন্ন হয়।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
8