সিলেটে সাংবাদিকের বাসায় পিস্তল দেখিয়ে হামলা, ২ লাখ টাকা লুটের অভিযোগ

প্রকাশিত: ১০:৩২ পূর্বাহ্ণ, অক্টোবর ২, ২০২৬

সিলেটে সাংবাদিকের বাসায় পিস্তল দেখিয়ে হামলা, ২ লাখ টাকা লুটের অভিযোগ

1

 

নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরীর শিববাড়ি এলাকায় জাতীয় দৈনিক দিনকালের সিলেট ব্যুরো প্রধান ও স্থানীয় দৈনিক শুভ প্রতিদিন পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সিনিয়র সহ-সভাপতি সাদিকুর রহমান চৌধুরীর বাসায় ঢুকে হামলা, ভয়ভীতি প্রদর্শন, পিস্তল দেখানো এবং নগদ দুই লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পার্কভিউ মেডিকেল কলেজের সাবেক ছাত্রলীগ সভাপতি আব্দুল আহাদসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন সাংবাদিক সাদিকুর রহমান চৌধুরী।

 

4

শুক্রবার সকাল ১০টার দিকে শিববাড়ি এলাকায় সাংবাদিকের নিজ বাসায় এ ঘটনা ঘটে বলে তিনি জানান।

 

সাদিকুর রহমান চৌধুরীর অভিযোগ, মাদকসংক্রান্ত বিভিন্ন বিষয়ে সংবাদ প্রকাশের পর থেকেই একটি পক্ষ তাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে কয়েকজন ব্যক্তি তার বাসার সামনে গিয়ে গালিগালাজ শুরু করেন। পরে তারা জোরপূর্বক বাসায় প্রবেশ করে তাকে ভয়ভীতি ও হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি।

 

সাংবাদিকের দাবি, এ সময় অভিযুক্তদের একজন পিস্তল বের করে তাকে ভয় দেখান। পরে বাসায় থাকা নগদ দুই লাখ টাকা নিয়ে তারা চলে যান। ঘটনার সময় ভিডিও ধারণের চেষ্টা করলে তার ব্যবহৃত মোবাইল ফোনও নিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

5

 

2

সাদিকুর রহমান চৌধুরী বলেন, “দীর্ঘদিন ধরে তারা আমাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছে। শুক্রবার একপর্যায়ে বাসায় এসে পিস্তল দেখিয়ে আমাকে ভয় দেখানো হয়েছে। এ সময় আমার ঘরে থাকা নগদ দুই লাখ টাকা নিয়ে যায় তারা।”

 

তিনি আরও বলেন, “আমি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত। মাদকসংক্রান্ত সংবাদ প্রকাশের কারণেই এ ঘটনা ঘটেছে বলে আমি মনে করি। বর্তমানে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।”

 

ঘটনার পর খবর পেয়ে কদমতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই মফিজ ঘটনাস্থলে যান। তিনি জানান, সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাদিকুর রহমান চৌধুরীর সঙ্গে কয়েকজনের বিরোধের সৃষ্টি হয়েছিল। ভিডিও ধারণের সময় আব্দুল আহাদ সাংবাদিকের মোবাইল ফোন নিয়ে নেন এবং পরে পুলিশ গিয়ে ফোনটি উদ্ধার করে।

 

তবে সাংবাদিকের বাসায় প্রবেশ, পিস্তল প্রদর্শন, হামলা ও নগদ দুই লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা নিশ্চিত করা প্রয়োজন।

 

ঘটনার পর নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সাংবাদিক সাদিকুর রহমান চৌধুরী জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

 

এদিকে একজন পেশাদার সাংবাদিকের বাসায় প্রবেশ করে হামলা, ভয়ভীতি প্রদর্শন ও লুটের অভিযোগের ঘটনায় সাংবাদিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিভিন্ন মহলের প্রতিনিধিরা।

3

 

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
2