প্রকাশিত: ৫:৩৪ পূর্বাহ্ণ, অক্টোবর ২, ২০২৬
স্টাফ রিপোর্টার,সিলেট::
সিলেট সদর উপজেলার ৮ নম্বর কান্দিগাঁও ইউনিয়নের চাতল মৌজায় এক প্রবাসী পরিবারের পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখল করে বালু ভরাটের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে।ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছেন, কান্দিগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল এবং সাধারণ সম্পাদক মরম আলী প্রবাসীদের অনুপস্থিতির সুযোগ নিয়ে এই জবরদখল ও জমি কবজা অব্যাহত রেখেছেন।
অনুসন্ধানে জানা যায়, সিলেট সদর উপজেলার ৮ নম্বর কান্দিগাঁও ইউনিয়নের জালালাবাদ থানার অধীন চাতল মৌজার ১১১, ১০৮ ও ৯ নম্বর দাগের ভূমির মূল মালিক ছিলেন মরহুম হাজী আব্দুল বারী। বর্তমানে উনার উত্তরাধিকারী হিসেবে ৪ ছেলে, ২ মেয়ে এবং উনার স্ত্রী জীবিত রয়েছেন। হাজী আব্দুল বারীর পরিবারের সকল সদস্য বর্তমানে প্রবাসে (বিদেশে) অবস্থান করছেন।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, তারা দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থানের কারণে দেশে তাদের জমিতে সরাসরি উপস্থিত থাকতে পারছেন না। এই সুযোগে স্থানীয় ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল এবং সাধারণ সম্পাদক মরম আলী চাতল মৌজার ১১১, ১০৮ ও ৯ নম্বর দাগের মূল্যবান জায়গায় জোরপূর্বক প্রবেশ করেন। এরপর তারা সেখানে বালু ভরাট করে জমিটি সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেন এবং অবৈধভাবে দখলে রাখেন।
প্রবাসী স্বজনরা ক্ষোভ প্রকাশ করে জানান, প্রবাসে থেকে দেশের অর্থনীতিতে অবদান রাখা সত্ত্বেও নিজ দেশে তাদের পৈতৃক সম্পত্তি এভাবে দখলের শিকার হওয়ায় তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে দিশেহারা হয়ে মৃত হাজী আব্দুল বারীর চার ছেলে ও দুই মেয়ে বাংলাদেশ সরকার, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জেলা প্রশাসনের প্রতি আকুল আবেদন জানিয়েছেন। তারা বলেন, “আমাদের বাবার কষ্টার্জিত ও রেখে যাওয়া পৈতৃক সম্পত্তি থেকে আমাদের বঞ্চিত করা হচ্ছে। আমরা প্রশাসনের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি—অবিলম্বে এই অবৈধ দখলদারদের হাত থেকে আমাদের সম্পত্তি উদ্ধার করে তা আমাদের কাছে বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক।”
উক্ত বিষয়ে অভিযুক্তদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এলাকার সাধারণ মানুষের দাবি, প্রবাসী পরিবারের পৈতৃক সম্পত্তি দ্রুত উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে বুঝিয়ে দিতে আইনি পদক্ষেপ গ্রহণ করা জরুরি।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest