প্রকাশিত: ১০:৩১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৬
নিউজ ডেস্ক : সিলেটের জৈন্তাপুরে বালুবাহী ট্রাকে বালুর নিচে পাচারের সময় ৪ হাজার ৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের সারিঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব ভারতীয় শাড়ি জব্দ করা হয়।
আটককৃত ব্যক্তি হলেন- গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নের পাঁচ সেউতি গ্রামের সিদ্দিক আলীর ছেলে মো. আলাল (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, সিলেটগামী একটি বালুবাহী ট্রাকে (ঢাকা মেট্রো-ট-১৮-৬৫৯১) ভারতীয় শাড়ি পাচার করা হচ্ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সারিঘাট এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় পুলিশ। এ সময় ট্রাকটিতে তল্লাশি করে বালুর নিচে লুকিয়ে রাখা ৪ হাজার ৩৪১ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। পুলিশের হিসাব অনুযায়ী, জব্দ করা ভারতীয় শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৫ লাখ টাকা।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, উদ্ধার করা শাড়ি ও ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আটক মো. আলালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest