প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৬
মো. আবু বক্কর : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট শিল্পপতি ও মানবসেবী এবং মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মো. কাপ্তান হোসেনের নিজস্ব অর্থায়নে চারটি দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে গৃহনির্মাণের জন্য ঢেউটিন বিতরণ করা হয়েছে।
সম্প্রতি মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মোগলাবাজার ইউনিয়নের ছত্তিঘর, গোপালগাঁও ও মাহমুদাবাদ এলাকার তিনটি অসহায় পরিবারের পাশাপাশি পার্শ্ববর্তী গোলাপগঞ্জ উপজেলার একটি দরিদ্র পরিবারের মধ্যে গৃহনির্মাণের জন্য ঢেউটিন প্রদান করা হয়। এর মাধ্যমে অসহায় পরিবারগুলোর মাথার ওপর নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করতে সহায়তা করা হয়েছে।
সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট দীর্ঘদিন ধরে দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গৃহহীন ও অসচ্ছল পরিবারের কষ্ট লাঘব এবং তাদের আবাসনের ব্যবস্থা করতে এ উদ্যোগ নেওয়া হয়।
ঢেউটিন পেয়ে সংশ্লিষ্ট পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, অসহায় অবস্থায় ঘর নির্মাণের জন্য এ সহায়তা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তারা ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মো. কাপ্তান হোসেনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
স্থানীয় বাসিন্দারা বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা যদি অসহায় মানুষের পাশে দাঁড়ান, তাহলে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কাপ্তান হোসেনের মতো ব্যক্তিদের মানবিক উদ্যোগ অন্যদেরও মানুষের কল্যাণে এগিয়ে আসতে উৎসাহিত করবে।
এ বিষয়ে ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মো. কাপ্তান হোসেন বলেন, “মানুষের সেবায় আত্মনিয়োগ করার মধ্যেই প্রকৃত আনন্দ। অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই ধারাবাহিক প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
এলাকাবাসী ও ট্রাস্টের সংশ্লিষ্টদের পক্ষ থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলহাজ্ব মো. কাপ্তান হোসেনের এই মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ কবুল করার এবং ভবিষ্যতে মানবতার কল্যাণে আরও বেশি কাজ করার তাওফিক কামনা করা হয়।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest