আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলামের ৫নং ওয়ার্ডে মেম্বার পদে জনপ্রিয়তার শীর্ষে সমাজসেবক মোঃ আনহার আলী

প্রকাশিত: ১১:৩৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৬

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলামের ৫নং ওয়ার্ডে মেম্বার পদে জনপ্রিয়তার শীর্ষে সমাজসেবক মোঃ আনহার আলী

1

 

8

মো: আবু বক্কর : সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার ৫নং সিলাম ইউনিয়নের ঐতিহ্যবাহী খড়ারিয়া (খড়াড়ি) গ্রামের সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও শ্রমিক নেতা মোঃ আনহার আলী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নং ওয়ার্ড থেকে মেম্বার পদপ্রার্থী হিসেবে ব্যাপকভাবে আত্মপ্রকাশ করেছেন।

6

 

দীর্ঘদিন ধরে সিলেট জেলা সি.এন.জি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের (রেজি নং- চট্ট ৭০৭) পূর্ব সিলাম, বৈরাগী বাজার উপ-পরিষদ (সদর, দক্ষিণ সুরমা) শাখার সহ-সভাপতি ও স্ট্যান্ড ম্যানেজার হিসেবে অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন তিনি। দায়িত্ব পালনকালে এলাকায় সরকারি সার্বিক সহযোগিতায় একটি আধুনিক সি.এন.জি অটোরিকশা স্ট্যান্ড নির্মাণ, যাত্রীদের দুর্ভোগ লাঘবে যাত্রী ছাউনি স্থাপন এবং স্বাস্থ্যসম্মত ডবল ওয়াশ ব্লক নির্মাণে তাঁর অসামান্য অবদান রয়েছে।

5

 

শুধু সাংগঠনিক উন্নয়নই নয়, চালক ও সাধারণ শ্রমিকদের যেকোনো বিপদ-আপদে সর্বদা অভিভাবকের মতো পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করে সর্বমহলে সুনাম কুড়িয়েছেন তিনি। এলাকার রাস্তাঘাট উন্নয়ন, শ্রমজীবী মানুষের অধিকার আদায় এবং সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে তাঁর নিরলস ভূমিকা সর্বজনবিদিত।

 

এলাকাবাসীর তীব্র দাবি ও ভালোবাসায় সাড়া দিয়ে মোঃ আনহার আলী এবার সিলাম ইউনিয়নের ৫নং ওয়ার্ডে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানান, “জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। দীর্ঘদিন ধরে শ্রমিক ও সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে আসছি। ৫নং ওয়ার্ডবাসী যদি আমাকে সুযোগ দেন, তবে এই ওয়ার্ডকে একটি আধুনিক, বৈষম্যহীন ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলব।”

 

6

খড়ারিয়া গ্রামসহ ৫নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ তাঁর মতো একজন সৎ, কর্মঠ ও গণমানুষের নেতাকে মেম্বার হিসেবে পেতে ঐক্যবদ্ধ হচ্ছেন। স্থানীয় তরুণ ও প্রবীণ ভোটাররা আশা করছেন, খেটে খাওয়া মানুষ ও সাধারণ জনগণের প্রকৃত সেবক হিসেবে মোঃ আনহার আলী নির্বাচনে জয়লাভ করে এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করবেন।

 

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
4