প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৬
নিউজ ডেস্ক : যাত্রী চাহিদা বেড়ে যাওয়ায় ঢাকা-সিলেট-ঢাকা রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এক মাস এ রুটের বিভিন্ন আন্তঃনগর ট্রেনে অতিরিক্ত কোচ যুক্ত থাকবে।
রেলওয়ের সংশ্লিষ্ট নথি থেকে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, ঢাকা-সিলেট-ঢাকা রুটে যাত্রী চাহিদা ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এ সময়ে রুটে চলাচলরত আন্তঃনগর ট্রেনগুলোতে নির্ধারিত ছক অনুযায়ী অতিরিক্ত কোচ সংযোজনের প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে।
নথিতে উল্লেখ করা হয়েছে, পারাবত এক্সপ্রেসে (ট্রেন নম্বর ৭০৯-৭১০) একটি এসি চেয়ার কোচ এবং জয়ন্তিকা এক্সপ্রেস (৭১৭) ও উপবন এক্সপ্রেসে (৭৪০) একটি করে শোভন চেয়ার কোচ সংযোজনের প্রস্তাব করা হয়েছে।
এছাড়া, কালনী এক্সপ্রেসে (৭৭৩-৭৭৪) একটি শোভন চেয়ার কোচ, উপবন এক্সপ্রেস (৭৩৯) ও জয়ন্তিকা এক্সপ্রেসে (৭১৮) একটি করে এসি চেয়ার এবং একটি করে শোভন চেয়ার কোচ সংযোজনের প্রস্তাব করা হয়েছে।
রেলওয়ের নথিতে বলা হয়েছে, ১ অক্টোবর ২০২৬ থেকে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত অতিরিক্ত কোচগুলো সংযোজের পরিকল্পনা রয়েছে।
যাত্রী চাহিদা বাড়ার পরিপ্রেক্ষিতে ঢাকা-সিলেট রুটে ট্রেনের আসনসংখ্যা বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট নথি থেকে জানা গেছে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest