সিলেট জেলা ও মহানগর যুবদলের নবঘোষিত কমিটিকে ২ নং ওয়ার্ড যুবদলের অভিনন্দন

প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৬

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবঘোষিত কমিটিকে ২ নং ওয়ার্ড যুবদলের অভিনন্দন

4

আব্দুল আহাদ :: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা ও মহানগর শাখার সদ্য ঘোষিত আংশিক কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর যুবদলের সদস্য এবং ২ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক আহমেদ আদনান।

এক অভিনন্দন বার্তায় আহমেদ আদনান নবগঠিত কমিটির নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে আশাবাদ ব্যক্ত করেন যে, এই শক্তিশালী ও গতিশীল নেতৃত্বের মাধ্যমে সিলেটে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান ও সুসংগঠিত হবে।

4

আহমেদ আদনান তাঁর বার্তায় সিলেট জেলা যুবদলের সভাপতি মোঃ মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি মির্জা সম্রাট, সাধারণ সম্পাদক হাজী মোঃ দিনার, সিনিয়র সহসভাপতি কয়েস আহমদ ও সিনিয়র সহসভাপতি এমদাদুল হক স্বপনসহ নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে বিশেষ শুভেচ্ছা জানান।

3

তিনি বলেন, নবঘোষিত এই কমিটি সিলেটের যুবসমাজকে ঐক্যবদ্ধ করে জাতীয়তাবাদী দলের হাতকে আরও শক্তিশালী করবে। রাজপথের পরিচ্ছন্ন ও ত্যাগী নেতাদের সমন্বয়ে গঠিত এই কমিটি আগামী দিনের যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করবে।

8

তিনি নবগঠিত কমিটির সর্বাঙ্গীন সাফল্য ও সুস্থতা কামনা করেন এবং সিলেটে জাতীয়তাবাদী যুবদলকে সুসংগঠিত রাখতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
4