সিলেটসহ ভোটার এলাকা স্থানান্তর পুনরায় চালু, যেভাবে আবেদন করবেন

প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৬

সিলেটসহ ভোটার এলাকা স্থানান্তর পুনরায় চালু, যেভাবে আবেদন করবেন

5

 

নিউজ ডেস্ক : আগামী নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করার পরিকল্পনা নিয়ে গত ১০ সেপ্টেম্বর থেকে ভোটার স্থানান্তর কার্যক্রম বন্ধ রেখেছিল ইসি। তবে স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে যাওয়ার কারণে ফের এ কার্যক্রম চালু করার সিদ্ধান্ত দিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

 

বুধবার (২৩ সেপ্টেম্বর) ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি সিলেটসহ দেশের সকল উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠিয়েছেন।

7

 

1

এতে বলা হয়- আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তর সংক্রান্ত আবেদন গত ১০ সেপ্টেম্বরের মধ্যে নিষ্পত্তি-করণের জন্য গত ২ সেপ্টেম্বর চিঠির মাধ্যমে মাঠ-পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছিল।

 

মাঠ-পর্যায়ের কার্যালয়ে ভোটার স্থানান্তর কার্যক্রম পুনরায় চালু করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে।

1

 

এতে আরও বলা হয়, মাঠ-পর্যায়ের কার্যালয়ে পূর্বের ন্যায় ভোটার স্থানান্তরের আবেদন গ্রহণ, যাচাই-বাছাইপূর্বক ইস্যুকরণ ও নিষ্পত্তি করতে হবে।

এদিকে প্রবাসীদের স্থানীয় সরকার নির্বাচনে ভোটাধিকার নিশ্চিত করে তফসিল ঘোষণার দাবিতে এরই মধ্যে সিইসিকে স্মারকলিপি দিয়েছে লেবার পার্টি।

 

যেভাবে আবেদন ও প্রক্রিয়া সম্পন্ন করবেন

১. আবেদন ফরম গ্রহণ ও দাখিল: আবেদনকারী ভোটাররা মাঠ পর্যায়ের উপজেলা/থানা নির্বাচন অফিস এবং রেজিস্ট্রেশন অফিসারের কার্যালয়ে সরাসরি পূর্বের নিয়ম অনুযায়ী স্থানান্তরের নির্ধারিত ফরমে আবেদন জমা দিতে পারবেন।

 

২. অনলাইন লিংকের মাধ্যমে: জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সিস্টেম ম্যানেজারকে (কারিগরি) ভোটার স্থানান্তরের লিংক সচল/চালুকরণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। ফলে অনলাইন সেবা সচল হওয়ার পর আবেদনকারীরা অনলাইনের মাধ্যমেও স্থানান্তরের প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

 

৩. যাচাই-বাছাই ও নিষ্পত্তিকরণ: আবেদন জমা দেওয়ার পর সংশ্লিষ্ট মাঠ পর্যায়ের কার্যালয় কর্তৃক তথ্য যাচাই-বাছাই করে স্থানান্তরের আবেদন নিষ্পত্তিকরণ ও প্রয়োজনীয় তথ্য আপডেট বা ইস্যু করা হবে।

 

8

সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তাদের সমগ্র স্থানান্তর কার্যক্রম সঠিকভাবে তদারকি করার নির্দেশনা প্রদান করা হয়েছে।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
2